গাজীপুর মহানগরীর চন্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।রবিবার (৪ মে) সন্ধ্যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ব্যস্ততম চাঁদনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় হাসনাত আব্দুল্লার গাড়ির একটি গ্লাস ফুটো হয়ে যায়। এতে হাতে আঘাতপ্রাপ্ত হন।এনসিপির মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।সারজিস আলম ফেসবুক পোস্টে লিখেছেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির কাচ ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।পরে বিষয়টি নিশ্চিত করেছেন, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান।তিনি জানান, ঘটনা জানার পর তাৎক্ষণিকভাবে মহানগর পুলিশ হাসনাত আবদুল্লাহ এর অবস্থান শনাক্তের চেষ্টা করে। হামলার পর হাসনাত আব্দুল্লাহকে বহনকারী গাড়িটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে বোর্ডবাজার এলাকায় ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি ( আইইউটি) এর সামনে পৌঁছালে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তায় এগিয়ে আসে। পরে সেখানে তিনি গাড়ি থেকে নামেন এবং ছাত্রদের সাথে কথা বলেন। এ সময় গাজীপুর মহানগর পুলিশের কর্মকর্তাগণ সেখানে যান। তারা হাসনাত আব্দুল্লাহ জাহার সাথে কথা বলেন। পরে পুলিশ প্রহরায় ঢাকা যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান আরো বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, হাসনাত আব্দুল্লাহ টাংগাইলে কোন একটি অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকায় ফিরছিলেন। পথে তার গাড়িটি গাজীপুর মহানগর চৌরাস্তা এলাকায় পৌঁছালে সম্ভবত যানজটের কারণে গাড়ির গতি কমে যায়। তখন কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে এসে তার গাড়ির উপর হামলা করে দ্রুত পালিয়ে যায়।তিনি আরো বলেন, তাৎক্ষণিকভাবে মহানগর পুলিশের একাধিক টিম এ বিষয়টি নিয়ে কাজ করছে। ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ছিল কিনা এবং অন্যান্য গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে আশা করা হচ্ছে, দুস্কৃতিকারীদের দ্রুতই আইনের আওতায় আনা সম্ভব হবে।এদিকে , হাসনাত আবদুল্লাহ এর উপর হামলার ঘটনাটি জানার পর তাৎক্ষণিকভাবে গাজীপুর মহানগরীতে তোলপাড় শুরু হয়। মহানগর পুলিশ হাসনাত আব্দুল্লার অবস্থান সনাক্ত করে তার নিরাপত্তায় এগিয়ে আসে।হাসনাত আব্দুল্লার উপর হামলার প্রতিবাদে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা সহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।এ ঘঠনায় গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল ও মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজে গাজীপুরের মাটি শেখ হাসিনার ঘাটে বলে পোষ্ট পাওয়া যায়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাগরে লঘুচাপ দুর্বল হওয়ায় নামলো সতর্ক সংকেত
সাগরে লঘুচাপ দুর্বল হওয়ায় নামলো সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে। এতে সাগরে দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা কমে আসায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও Read more

ফটিকছড়িতে টিসিবির নিম্নমানের চাল বিতরণের অভিযোগ
ফটিকছড়িতে টিসিবির নিম্নমানের চাল বিতরণের অভিযোগ

‎‎চট্টগ্রামের ফটিকছড়িতে টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) ভর্তুকিমূল্যের পণ্যে পঁচা, পোঁকাধরা, দুর্গন্ধযুক্ত ও নিম্নমানের চাল বিতরণের অভিযোগ উঠেছে।‎মঙ্গলবার ও বুধবার Read more

পাকিস্তানে খেলতে যাওয়া নাহিদ-রিশাদের নিরাপত্তার অনুরোধ বিসিবির
পাকিস্তানে খেলতে যাওয়া নাহিদ-রিশাদের নিরাপত্তার অনুরোধ বিসিবির

জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত। এই ঘটনার জের ধরে দুই দেশের মধ্যে এবার সামরিক Read more

নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে ১জন নিহত
নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে ১জন নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে বন্যহাতির আক্রমণে আবদুস ছালাম (৩৫) নামে এক টিউবওয়েল মিস্ত্রি নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) সকাল Read more

নভেম্বরেই নতুন ইউনিফর্ম পাচ্ছে পুলিশ
নভেম্বরেই নতুন ইউনিফর্ম পাচ্ছে পুলিশ

জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর পুলিশ সদস্যদের অন্যতম দাবি ছিল বর্তমান ইউনিফর্ম পরিবর্তন করা। সেই প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ, Read more

দীর্ঘদিন ব্রিজ নির্মাণ বন্ধ: দুর্ভোগে এলাকাবাসীর মানববন্ধন
দীর্ঘদিন ব্রিজ নির্মাণ বন্ধ: দুর্ভোগে এলাকাবাসীর মানববন্ধন

গলাচিপা উপজেলার ডাকুয়া-গজালিয়া ইউনিয়নের সংযোগ খালের ওপর নির্মাণাধীন ব্রিজের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দীর্ঘ প্রতীক্ষার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন