চট্টগ্রামের  সীতাকুণ্ডের কেএসআরএম স্টিল মিলের লরির চাকায় পিষ্ট হয়ে দিদারুল আলম (১৮) নামের এক কোরআনে হাফেজ নিহত হয়েছে। সে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফকিরহাট এলাকার মোহাম্মদ জানে আলমের পুত্র ও দুল্লাপাড়া জামে মসজিদের মোয়াজ্জেম। রবিবার (৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার কুমিরাস্থ রয়েল সিমেন্ট কারখানাস্থ রয়েল গেটের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশের একটি টিম গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা করেছে।  স্থানীয় প্রত্যক্ষদর্শী মোঃ আলাউদ্দিন জানান, হাফেজ দিদারুল আলম সাইকেল চালিয়ে যাওয়ার সময় রয়েল গেটের সামনে একটি মিনিবাসের ধাক্কায় পড়ে যায়। এসময় কেএসআরএম স্টিল মিলের লরি চাপ দিলে হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালে প্রেরণ করে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শক্তভাবে ইরানের পাশে নেই আরব বিশ্বের কোনো দেশ
শক্তভাবে ইরানের পাশে নেই আরব বিশ্বের কোনো দেশ

ইরান-ইসরায়েল সংঘাতে তেহরানের পক্ষে এখনও শক্তভাবে দাঁড়ায়নি আরব বিশ্বের কোনো দেশ। যুদ্ধক্ষেত্রে সরাসরি সহায়তা প্রদান তো দূরের কথা, কিছু দেশ Read more

সাতকানিয়ায় নকল বসুন্ধরা এলপিজি গ্যাসের দুই গোডাউন সিলগালা
সাতকানিয়ায় নকল বসুন্ধরা এলপিজি গ্যাসের দুই গোডাউন সিলগালা

চট্টগ্রামের সাতকানিয়ায় নকল বসুন্ধরা এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে দুইটি গোডাউন জব্দ ও সিলগালা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৩ নভেম্বর) দুপুরে সাতকানিয়া Read more

রাতের আঁধারে বিএসএফের বেড়া নির্মাণ, প্রতিবাদে বিজিবির পতাকা বৈঠক
রাতের আঁধারে বিএসএফের বেড়া নির্মাণ, প্রতিবাদে বিজিবির পতাকা বৈঠক

দিনাজপুরের বিরামপুরের কাটলা ইউনিয়নের খিয়ারমাহমুদপুর সীমান্তে রাতের আঁধারে প্রায় আধা কিলোমিটার এলাকায় বাঁশের বেড়া নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। Read more

ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে
ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের উত্তাপ এখন দুই ম্যাচের মধ্যে। ব্রাজিল এবং আর্জেন্টিনা এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের জন্য তাদের স্থান Read more

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

৩ দফা দাবি আদায়ে আগামীকাল সোমবার থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষকরা।রবিবার (১৯ অক্টোবর) হাইকোর্ট মাজার Read more

দিনাজপুর-৪ আসনে নির্বাচনী হাওয়া, জামায়াতের মনোনয়ন তুললেন আফতাব মোল্লা
দিনাজপুর-৪ আসনে নির্বাচনী হাওয়া, জামায়াতের মনোনয়ন তুললেন আফতাব মোল্লা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৪ (খানসামা–চিরিরবন্দর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির রংপুর বিভাগীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন