সৌদি আরবের আসির অঞ্চলের খামিস মুশাইতে ভুয়া হজ ক্যাম্পেইনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ বাংলাদেশি ও ২ সুদানি নাগরিকসহ পাঁচজন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর তাদেরকে পাবলিক প্রসিকিউশনে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই পাঁচ সদস্যের একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর হজ ক্যাম্পেইনের বিজ্ঞাপন প্রচার করছিল। তারা হজযাত্রীদের জন্য মক্কার পবিত্র স্থানগুলোর ভেতরে আবাসন ও পরিবহন সুবিধা দেওয়ার মিথ্যা দাবি করে মানুষদের প্রতারিত করে আসছিল ।তবে গ্রেফতারকৃত বাংলাদেশিদের নাম পরিচয় প্রকাশ করেনি সৌদি আইনশৃঙ্খলা নিরাপত্তা রক্ষা বাহিনী । পাবলিক সিকিউরিটি বিভাগ নাগরিক ও প্রবাসীদের হজ সংক্রান্ত নিয়ম ও নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তারা যে কোনো ধরণের অনিয়ম বা প্রতারণামূলক কার্যকলাপ দেখা গেলে তাৎক্ষণিকভাবে রিপোর্ট করার অনুরোধ জানিয়েছে। এদিকে মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে এমন অভিযোগ জানাতে ৯১১ নম্বরে এবং দেশের অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে কল করার পরামর্শ দেওয়া হয়েছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জনবল নিয়োগ দেবে প্রাইম ব্যাংক
জনবল নিয়োগ দেবে প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক পিএলসিতে ‘রিলেশনশিপ ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৩ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: প্রাইম Read more

পবিত্র মক্কায় রাসুল (সা.) এর জীবনী বিষয়ক জাদুঘর উদ্বোধন
পবিত্র মক্কায় রাসুল (সা.) এর জীবনী বিষয়ক জাদুঘর উদ্বোধন

পবিত্র মক্কার ক্লক টাওয়ারে রাসুলুল্লাহ (সা.)-এর সীরাত ও ইসলামী সভ্যতাবিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী ও জাদুঘরের উদ্বোধন করেছেন মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর Read more

নাগরপুরে দ্রুতগতির বাসচাপায় ব্যবসায়ী নিহত, চালক পলাতক
নাগরপুরে দ্রুতগতির বাসচাপায় ব্যবসায়ী নিহত, চালক পলাতক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযানে জালনোট ও বিদেশী আগ্নেয়াস্ত্রসহ তিন জনকে আটক করেছে পুলিশ। রবিবার(২১ সেপ্টেম্বর) বিকেলে নবীনগর আদালত পাড়ায় বউ সাজ Read more

লোকসানে চলা অকার্যকর বন্দরগুলো বন্ধ হবে: নৌপরিবহন উপদেষ্টা
লোকসানে চলা অকার্যকর বন্দরগুলো বন্ধ হবে: নৌপরিবহন উপদেষ্টা

যে সকল স্থলবন্দর দিয়ে তেমনভাবে আমদানি রফতানি হয় না, লোকশানে চলছে সেসব বন্দর বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন Read more

সিলেট থেকে লুট হওয়া পাথর ঢাকায় উদ্ধার
সিলেট থেকে লুট হওয়া পাথর ঢাকায় উদ্ধার

সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর উদ্ধারে ঢাকার ডেমরায় যৌথ অভিযান চালিয়েছে র‍্যাব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৪ আগস্ট) Read more

ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করলো যুক্তরাষ্ট্র
ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করলো যুক্তরাষ্ট্র

ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য শিথিল করেছে যুক্তরাষ্ট্র। তবে এটি শুধুমাত্র সাগরে থাকা তেলের ওপর কার্যকর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন