দীর্ঘ ২৭ বছর পর চট্টগ্রামের শেখ মুজিব রোডের দেওয়ানহাট-বারিক বিল্ডিং-বন্দর রোডে অবস্থিত বক্স কালভার্টটি পূর্ণাঙ্গভাবে পরিষ্কারের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। ১৯৯৮ সালে বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত এ কালভার্টটি এত দিন ধরে অপরিষ্কার থাকায় জলাবদ্ধতা নিরসনের মূল উদ্দেশ্য ব্যাহত হয়েছে। চসিকের তত্ত্বাবধানে এবার এ অবকাঠামোটি আধুনিক নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে পরিষ্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। সহায়তা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও ফায়ার সার্ভিস।শেখ মুজিব রোডের ফায়ার সার্ভিস মোড় থেকে শুরু হয়ে বারিক বিল্ডিং হয়ে এটি কর্ণফুলী নদীতে মিশেছে। প্রায় ২.৯ কিলোমিটার দীর্ঘ ও ৩.৫ মিটার চওড়া কালভার্টটি নির্মাণে ব্যয় হয়েছিল ২৯ কোটি টাকা। এটি নগরের আগ্রাবাদ, পাঠানটুলী, গোসাইলডাঙ্গা, দেওয়ানহাট, চৌমুহনীসহ আশপাশের এলাকার পানি নিষ্কাশনের অন্যতম পথ। তবে কালভার্টটির বড় অংশ ভরাট হয়ে যাওয়ায় বর্তমানে মাত্র ১৬ ইঞ্চি পানির প্রবাহ বিদ্যমান।চসিক সূত্র জানায়, বক্স কালভার্টটির উপরের স্তর স্থানভেদে মূল সড়ক থেকে ৪–৬ ফুট নিচে এবং এর গভীরতা প্রায় ১০ ফুট। ম্যানহোলে প্রবেশ করে দেখা গেছে, ভেতরে ৪–৫ ফুট পর্যন্ত আবর্জনা ও মাটি জমে রয়েছে। এতে পানি দ্রুত নিষ্কাশন ব্যাহত হচ্ছে এবং জলাবদ্ধতা দিন দিন বেড়েই চলেছে।২০১৭ সালে সিডিএ ‘জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের’ আওতায় কালভার্টটি পরিষ্কারের ঘোষণা দেয়। একাধিক বৈঠক ও সরকারি বিজ্ঞপ্তিতে কালভার্টটি পরিষ্কারের কথা বলা হলেও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। প্রকল্প পরিচালক ও সিডিএর নির্বাহী প্রকৌশলী আহমেদ মঈনুদ্দিনের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন সময়ের কন্ঠস্বর-কে বলেন, “বক্স কালভার্টটির অভ্যন্তরে বিষাক্ত গ্যাস জমে আছে। সেফটি গিয়ার ও পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া কেউ ভেতরে প্রবেশ করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই ফায়ার সার্ভিসের সহযোগিতায় সেফটি অ্যানালাইসিস করে আমরা কাজটি শুরু করব। পানি উন্নয়ন বোর্ডকেও সম্পৃক্ত করা হয়েছে।”তিনি আরও বলেন, “সঠিকভাবে কাজটি শুরু করা গেলে ১৫–২০ দিনের মধ্যে সম্পূর্ণ পরিষ্কার সম্পন্ন হবে।”চসিকের জলাবদ্ধতা বিষয়ক উপদেষ্টা শাহরিয়ার খালেদ বলেন, “আমরা একটি ম্যানহোল খুলে দেখি ভেতরে কয়েক ফুট পর্যন্ত আবর্জনা জমে আছে। কালভার্টের মুখে পর্যন্ত ময়লা জমে রয়েছে, ফলে পানি সঠিকভাবে প্রবাহিত হতে পারছে না।”চসিকের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের মেয়াদকালে একবার কালভার্টটি পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলেও নির্মাণ ত্রুটির কারণে কাজ বন্ধ হয়ে যায়। ম্যানহোলগুলোর দূরত্ব ৩০০ ফুট হওয়ায় যন্ত্রপাতি প্রবেশ করানো সম্ভব হয়নি। ভেতরে পর্যাপ্ত আলো না যাওয়ায় কাজ ব্যাহত হয়। সেই সময় জমে থাকা মিথেন গ্যাসও বড় প্রতিবন্ধক ছিল।সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সালেহ বলেন, “আমরা একবার ১৫০ ফুট পরপর ঢাকনা খুলে কিছু অংশ পরিষ্কার করেছিলাম। তবে আধুনিক প্রযুক্তি ছাড়া পুরোটা পরিষ্কার করা সম্ভব নয়। এখন এটি অবশ্যই আধুনিক ও নিরাপদ পদ্ধতিতে পরিষ্কার করা উচিত।”এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দোনেৎস্কে রাশিয়ার হামলায় নিহত ২৪
দোনেৎস্কে রাশিয়ার হামলায় নিহত ২৪

পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে পেনশনের লাইনে দাঁড়ানো বেসামরিক মানুষকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। রুশ এই হামলায় অন্তত ২৪ Read more

কসবায় অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
কসবায় অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৮২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ হয়েছে। উপজেলার মন্দবাগ এলাকা থেকে জব্দ করা Read more

ইংরেজির কারণে এইচএসসিতে পাশের হার ১০ বছরের মধ্যে সর্বনিম্ন
ইংরেজির কারণে এইচএসসিতে পাশের হার ১০ বছরের মধ্যে সর্বনিম্ন

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ধস দেখা দিয়েছে। বিগত ১০ বছরের মধ্যে এবার পাসের হার সর্বনিম্ন। ফেল করেছেন পাঁচ Read more

চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা
চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার সময় একটি চায়ের দোকানে Read more

জুয়া ও মাদক সেবনের সময় টাঙ্গাইলে উপজেলা বিএনপি সভাপতিসহ গ্রেপ্তার ৩৪
জুয়া ও মাদক সেবনের সময় টাঙ্গাইলে উপজেলা বিএনপি সভাপতিসহ গ্রেপ্তার ৩৪

টাঙ্গাইলে জুয়া ও মাদক সেবনের সময় যৌথবাহিনীর বিশেষ অভিযানে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার Read more

নান্দাইলের ভোরাঘাট সেতু যেন মৃত্যু ফাঁদ!
নান্দাইলের ভোরাঘাট সেতু যেন মৃত্যু ফাঁদ!

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের ভোরাঘাট সেতু দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সেতুটি এখন যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। জানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন