দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার আজারবাইজান সফর বাতিল করেছেন। মূলত তুরস্ক তাদের আকাশসীমায় নেতানিয়াহুর বিমান উড়তে বাধা দেওয়ায় এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী।ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লা নিউজের বরাতে শনিবার (৩ মে) এ তথ্য জানায় মিডেল ইস্ট আই।দখলদার প্রধানমন্ত্রীর দপ্তর দাবি করেছে, আঞ্চলিক উত্তেজনার কারণে নেতানিয়াহু তার আজারবাইজান সফর বাতিল করেছেন। তবে তুরস্কের আকাশসীমা বন্ধ হওয়ায় এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন নেতানিয়াহু।ওয়াল্লা নিউজের প্রতিবেদনে এ ব্যাপারে বলা হয়েছে, তুরস্ক নেতানিয়াহুর বিমান উড়তে না দেওয়ার সিদ্ধান্ত জানানোর পর গ্রিস ও বুলগেরিয়া হয়ে নেতানিয়াহুর আজারবাইজান যাওয়ার পরিকল্পনা ঠিক করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে এ পরিকল্পনা বাদ দেওয়া হয়। কারণ গ্রিস-বুলগেরিয়া হয়ে গেলে ধারণের চেয়ে দুইগুণ সময় লাগত নেতানিয়াহুর বিমানের। এর আগে ২০২৪ সালের নভেম্বরে দখলদার ইসরায়েলের প্রেসিডেন্ট ইসাক হেরজগ হঠাৎ করে কপ-১৯ সম্মেলনে অংশগ্রহণ বাতিল করেন। আজারবাইজানের রাজধানী বাকুতে সম্মেলনটি হয়েছিল। ওই সময় তুরস্ক জানায়, তারা তাদের আকাশসীমা দিয়ে ইসরায়েলি প্রেসিডেন্টের বিমান যেতে দেবে না।ইসরায়েল থেকে আজারবাইজান যেতে সাধারণত তুরস্ক, সিরিয়া, ইরাক অথবা ইরানের আকাশসীমা ব্যবহার করতে হয়।নেতানিয়াহুর বিমানতে উড়তে না দেওয়ার মাধ্যমে তু্রস্ক-ইসরায়েলের মধ্যে থাকা ‘খারাপ’ কূটনৈতিক সম্পর্কটি আবারও ফুটে উঠেছে। তবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আজারবাইজানের সঙ্গে দখলদার ইসরায়েলের জ্বালানি ও নিরাপত্তা নিয়ে এখনো বেশ ভালো সম্পর্ক রয়েছে।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৫ আগস্ট: নামাজের সময়সূচি
২৫ আগস্ট: নামাজের সময়সূচি

আজ সোমবার, ২৫ আগস্ট ২০২৫ ইংরেজি, ১০ ভাদ্র ১৪৩২ বাংলা, ৩০ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

ডাকসু নির্বাচন মডেল হিসেবে কাজ করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ডাকসু নির্বাচন মডেল হিসেবে কাজ করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন মডেল হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি Read more

মালয়েশিয়ায় চালু হচ্ছে ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহ
মালয়েশিয়ায় চালু হচ্ছে ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহ

মালয়েশিয়ায় চালু হচ্ছে ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহ। দেশটির প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীতে ড্রোন ব্যবহার করে ওষুধ সরবরাহের জন্য একটি পাইলট প্রকল্প Read more

লোকালয়ে মুখপোড়া হনুমান, দেখতে উৎসুক জনতার ভিড়
লোকালয়ে মুখপোড়া হনুমান, দেখতে উৎসুক জনতার ভিড়

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিপন্ন প্রজাতির একটি মুখপোড়া দলছুট হনুমান লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। কখনো গাছের ডালে আবার কখনো ঘরের চালে কিংবা মাটিতে Read more

ঠাকুরগাঁওয়ে সড়কে ঝরল দুই প্রাণ, বেঁচে গেলেন মোটরসাইকেল চালকরা
ঠাকুরগাঁওয়ে সড়কে ঝরল দুই প্রাণ, বেঁচে গেলেন মোটরসাইকেল চালকরা

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বেচে গেছেন মোটরসাইকেল দুজন।সোমবার(১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টা ও ৯টায় এ Read more

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

আজ (শুক্রবার) বাংলাদেশ ও শ্রীলঙ্কার চলমান গল টেস্টের চতুর্থ দিন। একইদিন হেডিংলিতে শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ডের প্রথম টেস্ট। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন