সদ্য বিদায়ী এপ্রিলে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। সবমিলিয়ে এপ্রিলের ৩০ দিনে দেশে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা। এই হিসেবে প্রতিদিন দেশে ৯ কোটি ১৭ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।রোববার (৪ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এর আগে গত বছরের এপ্রিলে দেশে ২০৪ কোটি ৪০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।সবমিলিয়ে চলতি অর্থবছরের ১০ মাসে দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৮ দশমিক ৩০ শতাংশ। আর একক মাস হিসেবে সদ্য বিদায়ী এপ্রিলে এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মার্চে এ পর্যন্ত কোনো একক মাস হিসেবে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। পাশাপাশি সদ্য বিদায়ী এপ্রিলে দ্বিতীয় সর্বোচ্চ ২৭৫ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। অন্যদিকে গত বছরের ডিসেম্বরে তৃতীয় সর্বোচ্চ ২৬৪ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাসার আল-আসাদকে রাশিয়ায় বিষপ্রয়োগে হত্যার চেষ্টা
বাসার আল-আসাদকে রাশিয়ায় বিষপ্রয়োগে হত্যার চেষ্টা

সিরিয়ার মানবাধিকার বিষয়ক সংস্থা সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, রাশিয়ার রাজধানী মস্কোতে রাজনৈতিক আশ্রয়ে থাকা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট Read more

রাজশাহীর বাঘায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
রাজশাহীর বাঘায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ধন্দহ-অমরপুর গ্রামে পতেঙ্গা বেগম (৫০) নামের এক নারীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) বিকাল Read more

ভারতে যাওয়ার সময় বেনাপোলে তারাগঞ্জের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
ভারতে যাওয়ার সময় বেনাপোলে তারাগঞ্জের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় রংপুরের তারাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান (৫২) কে গ্রেফতার Read more

মেট্রোরেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট
মেট্রোরেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট

মেট্রোরেল ও সকল ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।  রিটে মেট্রোরেল Read more

সৌদি পৌঁছেছেন ২৫ হাজার ৪২৮ হজযাত্রী
সৌদি পৌঁছেছেন ২৫ হাজার ৪২৮ হজযাত্রী

হজ পালনের জন্য এখন পর্যন্ত সর্বমোট ২৫ হাজার ৪২৮ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আজ সোমবার (৫ Read more

দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৫
দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৫

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি একই সময়ের মধ্যে আরও ৪২৫ জন হাসপাতালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন