ক্লিনিকের চেম্বার শেষ করে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে পিকআপের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ডা. শরিফুজ্জামান মাহিন (২৮) নামের এক চিকিৎসক নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী এলাকায়। নিহত মাহিন গৌরনদী পৌরসভার আশোকাঠী গ্রামের সৈয়দ শাহ আলমের ছেলে। সে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে গৌরনদীর ভুরঘাটা এলাকার একটি প্রাইভেট ক্লিনিকে চেম্বার করতো।নিহত মাহিন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মুগদা মেডিক্যাল কলেজ শাখার সাবেক সভাপতি ছিলেন। রবিবার (০৪ মে) দুপুরে নিহতের স্বজনরা জানিয়েছেন, ভুরঘাটা একটি ক্লিনিকে চেম্বার শেষে শনিবার দুপুরে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন মাহিন।পথিমধ্যে মহাসড়কের বার্থী এলাকায় পৌঁছলে পিকআপের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে গুরুত্বর আহত হয় মাহিন।স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রবিবার ভোরে সে (মাহিন) মৃত্যুবরণ করেন। পরে নিহতর লাশ ময়না তদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত পিকআপ ও মোটরসাইকেল থানায় আটক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৬ মাস নিজস্ব ব্যবস্থাপনায় চলবে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল
৬ মাস নিজস্ব ব্যবস্থাপনায় চলবে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ছয় মাস নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করবে বন্দর কর্তৃপক্ষ। তবে টার্মিনাল পরিচালনার দায়িত্ব নৌ বাহিনীকে Read more

ভারতে এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে ১২০০ শতাংশ
ভারতে এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে ১২০০ শতাংশ

ভারতে আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাস সংক্রমণ। দেশটিতে মাত্র এক সপ্তাহে ১২০০ শতাংশ বেড়েছে সক্রিয় কোভিড কেস। সর্বশেষ হিসাব অনুযায়ী, Read more

ভৈরবে পাদুকা মার্কেটে আগুন, ৪০টি দোকান পুড়ে ছাই
ভৈরবে পাদুকা মার্কেটে আগুন, ৪০টি দোকান পুড়ে ছাই

কিশোরগঞ্জের ভৈরবে পাদুকা মার্কেটে ভয়াবহ আগুনে ৪০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে দোকানীদের প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি Read more

চালের দাম বৃদ্ধি বন্ধে নজরদারি চলছে: খাদ্য উপদেষ্টা
চালের দাম বৃদ্ধি বন্ধে নজরদারি চলছে: খাদ্য উপদেষ্টা

ভরা মৌসুমে বাজারে ধানের জোগান স্বাভাবিক থাকলেও হঠাৎ ‘অনেক বেশি’ বেড়েছে— এমন অভিযোগ পুরোপুরি ঠিক নয় বলে মন্তব্য করেছেন খাদ্য Read more

দেশের দুই অঞ্চলে ঝড় হতে পারে, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
দেশের দুই অঞ্চলে ঝড় হতে পারে, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের দুই অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। Read more

সিরাজদিখানে ইয়াবাসহ পাঁচ মাদকসেবী গ্রেফতার
সিরাজদিখানে ইয়াবাসহ পাঁচ মাদকসেবী গ্রেফতার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজন মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (৪ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার মধ্যপাড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন