টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া কলেজছাত্র ইমন হত্যা মামলায় গোপালপুর পৌর যুবলীগের সভাপতি টগর মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ মে) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানা পুলিশ।গ্রেপ্তার টাঙ্গাইল জেলার গোপালপুর পৌর যুবলীগের সভাপতি মো. টগর মিয়া (৩৬)। সে পৌরসদরের নন্দনপুর গ্রামের হাছেন আলীর ছেলে।পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ৪ আগস্ট মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানায় অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে। এসময় পুলিশের গুলিতে গোপালপুর উপজেলার নলিন গ্রামের জুলহাস মিয়ার ছেলে কলেজছাত্র ইমন নিহত হয়। এ ঘটনায় ইমনের ভাই বাদী হয়ে সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আহসানুল ইসলাম টিটু ও সাবেক ৭ এমপিসহ ১৫৭ জনের নাম উল্লেখসহ ৪০০/৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ৯। সেই মামলায় টগর ৬৬ নম্বর এজাহারভুক্ত আসামি। ৫ আগস্টের পর গোপনে সৌদিআরব চলে যান টগর। দীর্ঘ ৮ মাস বিদেশে থাকার পর গতকাল শুক্রবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে আটক করেন। পরে খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা দেওহাটা ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন জানান, ৭ দিনের রিমান্ড চেয়ে এজাহারভুক্ত আসামিকে শনিবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বস্ততা যখন যথেষ্ট নয়, ট্রাম্পের মন্ত্রিসভা থেকে বিদায় নিলেন পাম বন্ডি
বিশ্বস্ততা যখন যথেষ্ট নয়, ট্রাম্পের মন্ত্রিসভা থেকে বিদায় নিলেন পাম বন্ডি

টানা এক বছর অটুট থাকার পর অবশেষে ভাঙতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের মন্ত্রিসভা। প্রথম মেয়াদে ঘনঘন কর্মকর্তা বরখাস্তের Read more

নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, ভোগান্তিতে রোগীরা
নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, ভোগান্তিতে রোগীরা

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটের কারণে চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে চিকিৎসক, নার্স এবং সহায়ক কর্মী সংকট Read more

দীর্ঘ ছুটির পর আগামীকাল খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান
দীর্ঘ ছুটির পর আগামীকাল খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর আগামীকাল রোববার (২৯ মার্চ) থেকে খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত Read more

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনেরই মৃত্যু
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনেরই মৃত্যু

গাজীপুরের জয়দেবপুর থানার মোগলখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেছেন। সর্বশেষ রোববার (৪ মে) রাতে জাতীয় বার্ন Read more

বিশ্বে প্রথম এআই নির্ভর ক্লিনিক চালু করলো সৌদি আরব
বিশ্বে প্রথম এআই নির্ভর ক্লিনিক চালু করলো সৌদি আরব

চিকিৎসার জগতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। বিশ্বে প্রথমবারের মতো চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর একটি আধুনিক ক্লিনিক। যেখানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন