যশোরে গরুর পায়ের ছাপ অনুসরণ করে এক বিধবা চোরের গোয়ালঘরে খুঁজে পেয়েছেন চুরি হওয়া একটি গরু। মঙ্গলবার (২০মে)  দিবাগত রাতে চোর ওই বিধবার গোয়ালঘর থেকে গরুটি চুরি করে আনে। আর সকালে গরুটি উদ্ধারের পর জনগণ চোর আশরাফুল ইসলামকে ধরে বাঁশ গাছের সাথে বেধে রাখে। আশরাফুল সদর উপজেলার চুড়ানকাটি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের মহিউদ্দিনের ছেলে।  চুড়ামনকাটির ইসলামপুর গ্রামের মৃত আবু তাহেরের স্ত্রীর মমতাজ বেগম জানান, সোমবার দিবাগত রাত ২ টার দিকে গোয়ালঘরে গরুর খাবার দিয়ে তিনি ঘুমাতে যান। রাত ৩ টার দিকে আরেকটি গরুর লাফালাফির শব্দ শুনে তিনি গিয়ে দেখতে পান গোয়ালঘরে তার একটি গরু নেই। পরে তার হাউমাউ শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন।  তারা ভোরে বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় গরুর পায়ের ছাপ অনুসরণ করতে থাকেন বিধবা মমতাজ ও কয়েকজন প্রতিবেশী। এক প্রকার তারা আনুমানিক ৫ কিলোমিটার পথ অনুসরণ করে বাগডাঙ্গা গ্রামের আশরাফুলের বাড়ির গোয়ালঘরে চুরি হওয়া গরুটি খুঁজে পান। স্থানীয় লোকজনের সহায়তায় গরুটি উদ্ধার করেন তারা। এসময় চোর আশরাফুলকে ধরে বাঁশ গাছের সাথে বেধে রাখা হয়। তাকে উত্যম-মাধ্যমে দেয়ার পর স্বীকার করেন একই গ্রামের (বাগডাঙ্গা) রিপন ও ইমন মিলে গরুরি চুরি করেছে। ওই দুই জনকে ৪০ হাজার টাকা দিয়ে নিজে গরুটি রেখে দিয়েছেন।  মমতাজ বেগম জানান, তার মত একজন অসহায় মানুষের গরু চুরি করা ঠিক হয়নি। বৃষ্টির পানিতে রাস্তায় কাঁদা থাকায় গরু ও চোরের দাগ স্পষ্ট ছিলো। বাড়ি থেকে পায়ে দাগ অনুসরণ করে তার চুরি হয়ে যাওয়া গরুটি পেয়েছেন।  চুড়ামনকাটির সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রউফ জানান, গরু চুরির অভিযোগে আশরাফুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উদ্ধার হওয়া গরুটি মালিককে বুঝিয়ে দেয়া হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিকনিকের নৌকা থেকে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার
পিকনিকের নৌকা থেকে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে পিকনিকের নৌকা থেকে পানিতে পড়ে এক স্কুলছাত্র নিখোঁজের ২৪ ঘণ্টা পর নদীতে তার মরদেহ ভেসে উঠেছে। পরিবারের সদস্যরা Read more

চট্টগ্রাম-১২ আসনে এলডিপিসহ ৪ প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা
চট্টগ্রাম-১২ আসনে এলডিপিসহ ৪ প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ঋণখেলাপির দায়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থী এম. এয়াকুব আলীসহ চারজন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। Read more

মুন্সীগঞ্জে সন্ত্রাসীকে মারধর করে দুই চোখ বিনষ্ট
মুন্সীগঞ্জে সন্ত্রাসীকে মারধর করে দুই চোখ বিনষ্ট

মুন্সীগঞ্জের শ্রীনগরে মো. রাসেল (২৭) নামে এক সন্ত্রাসীর দু’চোখ বিনষ্ট ও হাত-পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ মে) দিবাগত Read more

আনোয়ারায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২
আনোয়ারায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত ২ জনকে আটক করেছে পুলিশ।রবিবার Read more

রাজশাহীতে শিক্ষককে জোরপূর্বক পদত্যাগ করানোর অভিযোগ
রাজশাহীতে শিক্ষককে জোরপূর্বক পদত্যাগ করানোর অভিযোগ

রাজশাহীর বাঘা উপজেলায় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এক শিক্ষককে মারধর করে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে। Read more

বুধবার থেকে টানা ৪ দিনের ছুটি শুরু
বুধবার থেকে টানা ৪ দিনের ছুটি শুরু

সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বুধবার থেকে টানা ৪ দিনের ছুটি শুরু হচ্ছে। সাপ্তাহিক ছুটির সঙ্গে দুর্গাপূজার ছুটি মিলিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন