আর্জেন্টিনা ও চিলির উপকূলে আঘাত হেনেছে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। শুক্রবার ভূমিকম্পে দেশ দুটির উপকূলীয় অঞ্চল কেঁপে ওঠে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৫৮ মিনিটে মাটির ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এরপর চিলি তাদের মেগালেন প্রণালীর পুরো এলাকায় সুনামির সতর্কতা জারি করে।সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে এমন সতর্কতা দিয়ে চিলির জাতীয় দুর্যোগ প্রতিরোধ সেবা অ্যান্ট্রার্টিক অঞ্চলের সৈকত এলাকা থেকে সব মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। তবে আর্জেন্টিনার পক্ষ থেকে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। এছাড়া প্রাথমিক অবস্থায় ক্ষয়ক্ষতিরও কোনো তথ্য পাওয়া যায়নি।ইউএসজিএস জানিয়েছে, অ্যান্টার্টিকা এবং ক্যাপ হর্নের মাঝামাঝির ড্র্যাক প্যাসেজে ভূমিকম্পটি আঘাত হানে।ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, এটির প্রভাবে বিপজ্জনক সুনামি আঘাত হানতে পারে। যা ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যের উপকূলগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশেষ করে চিলির পুয়েত্রো উইলিয়ামসে স্থানীয় সময় ১৮টা ৫৫ মিনিটের দিকে সুনামি আঘাত হানতে পারে বলে সতর্কতা দেয় তারা।চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক উপকূল থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আপাতত’ বাংলাদেশে আসছেন না ডা. জাকির নায়েক
‘আপাতত’ বাংলাদেশে আসছেন না ডা. জাকির নায়েক

সরকার থেকে অনুমতি না পাওয়ায় আপাতত বাংলাদেশে আসছেন না প্রখ্যাত ইসলামী বক্তা ও ধর্ম প্রচারক ডা. জাকির নায়েক।বৃহস্পতিবার (৬ নভেম্বর) Read more

ফার্মগেট সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল শুরু
ফার্মগেট সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল শুরু

প্রায় এক ঘণ্টা পর ফার্মগেটের সড়ক ছেড়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ফলে ওই এলাকায় যান চলাচল আবারও শুরু হয়েছে।এর আগে, বৃহস্পতিবার (২৩ Read more

যুদ্ধ শেষ করতে ইরানের কাছে ১৫ দফার প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
যুদ্ধ শেষ করতে ইরানের কাছে ১৫ দফার প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে ইরানের কাছে ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস Read more

কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু
কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটে শাটল ট্রেনের ছাদ থেকে লাফিয়ে ট্রেনে কাটা পড়ে মাসুদ রানা (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ শুক্রবার (২৪ Read more

জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে প্রত্যাহার
জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে প্রত্যাহার

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে সরিয়ে প্রত্যাহার করা হয়েছে। তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা Read more

পুনরায় আকাশসীমা উন্মুক্ত করল ইরান
পুনরায় আকাশসীমা উন্মুক্ত করল ইরান

ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সশস্ত্র সংঘর্ষের পর বন্ধ হওয়া আকাশসীমা পুনরায় উন্মুক্ত করেছে ইরান। বৃহস্পতিবার (৪ জুলাই) দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন