বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীতে ভাসমান অবস্থায় ৩ ফুট দৈর্ঘ্যের একটি ইরাবতী প্রজাতির মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। ডলফিনটির পুরো শরীরের চামড়া উঠে গেছে এবং শরীরের বিভিন্ন জায়গায় ছোট ছোট আঘাতের চিহ্ন রয়েছে।আজ শুক্রবার (২ এপ্রিল) বেলা ১টার দিকে উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত সংলগ্ন পায়রা নদী থেকে মৃত ডলফিনটি উদ্ধার করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) তালতলী শাখার সমন্বয়ক আরিফুর রহমান‌।(ধরা)’র সমন্বয়ক আরিফুর রহমান বলেন, শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত থেকে পর্যটক নিয়ে পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীর মোহনায় নৌকায় ভ্রমণ করতে ছিলাম। এসময় নদীতে ভাসমান অবস্থায় একটি ইরাবতী প্রজাতির মৃত ডলফিন দেখতে পাই। পরে উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।নলবুনিয়া বিট কর্মকর্তা মো. শাওন বলেন, পরিবেশকর্মী আরিফুর রহমানের মাধ্যমে মৃত ডলফিন ভেসে আসার খবর পেয়েছি। যাতে দুর্গন্ধ না ছড়ায়, সে জন্য দ্রুত ডলফিনটি মাটি চাপা দেওয়া হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্যান্সার থেরাপিতে বিপ্লব, আবিষ্কৃত হলো ‘সুপার টি-সেল’
ক্যান্সার থেরাপিতে বিপ্লব, আবিষ্কৃত হলো ‘সুপার টি-সেল’

বিশ্বজুড়ে ক্যান্সার চিকিৎসায় নতুন আশার আলো দেখা দিয়েছে। বিজ্ঞানীরা সম্প্রতি এমন এক ধরনের শক্তিশালী টি-সেল শনাক্ত করেছেন, যা একাই বিভিন্ন Read more

দৌলতদিয়ায় ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, ভোগান্তিতে চালক ও যাত্রীরা
দৌলতদিয়ায় ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, ভোগান্তিতে চালক ও যাত্রীরা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এদিকে ৭ নম্বর ফে‌রিঘাট‌টি বন্ধ Read more

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের রায় ১ জুন
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের রায় ১ জুন

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফেরত চেয়ে আপিলের রায় আগামী ১ জুন ধার্য করেছেন Read more

ভারত-পাকিস্তান সংঘর্ষ নিয়ে যেসব প্রশ্নের উত্তর মেলেনি
ভারত-পাকিস্তান সংঘর্ষ নিয়ে যেসব প্রশ্নের উত্তর মেলেনি

ভারত-পাকিস্তান সংঘর্ষ চলাকালীন এবং তার পরেও দু’তরফে বহু দাবি জানানো হয়েছে, অভিযোগ ও পাল্টা অভিযোগও উঠেছে। এর মধ্যে কিছু দাবি Read more

সিরাজগঞ্জ জেলা বিএনপির ৮ নেতা বহিষ্কার
সিরাজগঞ্জ জেলা বিএনপির ৮ নেতা বহিষ্কার

সিরাজগঞ্জ জেলা বিএনপির ৮ নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন