কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য ওমর ফারুকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।গতকাল বৃহস্পতিবার (১ মে) রাত ১১টার দিকে জাঙ্গালিয়া বাজার থেকে উত্তর জাঙ্গালিয়ায় নিজ বাড়িতে যাওয়ার সময় তালতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে প্রতিদিনের মতো জাঙ্গালিয়া বাজার থেকে উত্তর জাঙ্গালিয়ার নিজের বাড়িতে যাওয়ার জন্য বের হয় ওমর ফারুক। এ সময় তালতলা নামক স্থানে পৌঁছালে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। এ সময় তার ডাক চিৎকারে আকাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।পাকুন্দিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তৌফিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা মাথায় হেলমেট পড়ে ইউপি সদস্য ফারুকের ওপর হামলা করেছে। বর্তমানে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাখাওয়াৎ হোসেনের সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান, ইউপি সদস্যের ওপর হামলার খবর পেয়ে তাকে হাসপাতালে দেখতে যাই। এবং তাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপরে ঝকঝকে ফ্লাইওভার, নিচে দখলদারিত্ব আর আবর্জনার রাজত্ব!
উপরে ঝকঝকে ফ্লাইওভার, নিচে দখলদারিত্ব আর আবর্জনার রাজত্ব!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় হাইওয়েতে ওপরে ঝকঝকে ফ্লাইওভার। আর নিচের অংশ যেন ভাগাড়। কি নেই সেখানে? ময়লা-আবর্জনা, বাস-ট্রাকের স্ট্যান্ড, বিচিত্র দোকানপাট Read more

আজ রাত ৮টার মধ্যে হজযাত্রীদের বাড়ি ভাড়ার প্রক্রিয়া শেষ করার নির্দেশ
আজ রাত ৮টার মধ্যে হজযাত্রীদের বাড়ি ভাড়ার প্রক্রিয়া শেষ করার নির্দেশ

চলতি বছরের হজের জন্য পবিত্র মক্কায় ১২৬৫ ও মদিনায় ৯৩ জন হজযাত্রীর বাড়িভাড়া করেনি ২০টি এজেন্সি। তাই এসব হজযাত্রীর বাড়িভাড়ার Read more

শনিবার ভোরে দেশে ফিরবেন শহিদুল আলম
শনিবার ভোরে দেশে ফিরবেন শহিদুল আলম

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। আগামীকাল (শনিবার) ভোর ৪টা ৫৫ মিনিটে ঢাকায় Read more

বিশ্ববাজারে তেলের দাম ১১০ ডলার ছাড়াল
বিশ্ববাজারে তেলের দাম ১১০ ডলার ছাড়াল

মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোতে হামলার ঘটনাকে কেন্দ্র করে বৈশ্বিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। বুধবার লেনদেনের সময় আন্তর্জাতিক বাজারে Read more

শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্রের ঘটনায় আয়া মালেকাকে বদলি
শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্রের ঘটনায় আয়া মালেকাকে বদলি

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্রের সঙ্গে জড়িত থেকে ডাক্তার সেজে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে আয়া মালেকাকে বদলি করা Read more

কক্সবাজারের তিন উপজেলায় এনসিপির পথসভা বানচাল
কক্সবাজারের তিন উপজেলায় এনসিপির পথসভা বানচাল

কক্সবাজারের তিন উপজেলা- রামু, ঈদগাঁও ও চকরিয়ায় পূর্বনির্ধারিত পথসভা আয়োজন করতে পারেনি নবগঠিত রাজনৈতিক দল এনসিপি (ন্যাশনাল কনসেনসাস পার্টি)। দলটির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন