গাজা উপত্যকার ফিলিস্তিনিদের জন্য খাবার ও ত্রাণসামগ্রী বহনকারী একটি জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (০১ মে) রাত ১২টার দিকে দক্ষিণ ইউরোপের দেশ মাল্টার আন্তর্জাতিক সমুদ্রসীমায় ঘটেছে এই হামলা।ইসরায়েলের হামলার জেরে খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর অভাবে ধুঁকতে থাকা গাজার ফিলিস্তিনিদের জন্য এই ত্রাণ জোগাড় এবং পাঠানোর ব্যবস্থা করেছিল আন্তর্জাতিক মানবিক সহায়তা প্রদানকারী এনজিও দ্য ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন (ট্রিপল এফ)।হামলায় অবশ্য হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। এক বিবৃতিতে ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, “বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১২টার দিকে মাল্টার আন্তর্জাতিক সমুদ্রসীমা দিয়ে চলমান অবস্থায় ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশনের ত্রাণবাহী জাহাজে সরাসরি হামলা করা হয়। ”“দু’টি সশস্ত্র ড্রোন জাহাজটির সামনের দিকে আঘাত হানে। এতে জাহাজটির সামনের দিকে আগুন ধরে যায় এবং বড় গর্তের সৃষ্টি হয়।”বিবৃতিতে ইসরায়েলের প্রতি কঠোর নিন্দা জানিয়ে ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন জানায়, “আমাদের জাহাজটি ছিল সম্পূর্ণ বেসামরিক ও নিরস্ত্র। গাজার অসহায় ফিলিস্তিনিদের জন্য খাবার ও ত্রাণসামগ্রী ছিল সেখানে। ট্রিপল এফের কয়েকটি সদস্যদেশের প্রতিনিধিরা ছিলেন সেখানে। এ ধরনের হামলায় তাদের প্রাণহানি ঘটতে পারত।”“কোনো কোনো দেশের আন্তর্জাতিক সমুদ্রসীমায় বেসামরিক নৌযানকে লক্ষ্য করে আঘাত করা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘণ এবং মাল্টার সরকারের প্রতি আমাদের আহ্বান— ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করে যে এ ইস্যুতে দেশটির কাছে জবাবদিহিতা চাওয়া হয়।”এদিকে মাল্টার সরকারের পক্ষ থেকে প্রদান করা এক বিবৃতিতে বলা হয়, “জাহাজের মূল ইঞ্জিন ও জেনারেটরে আঘাত লেগেছে। জাহাজটিতে আগুন ধরে গিয়েছিল, তবে মাল্টার নৌবাহিনী ও কোস্টগার্ড বাহিনীর সহায়তায় রাত ১টা ২৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।”“জাহাজটিতে মোট ১২ জন ক্রু এবং ৪ জন বেসামরিক যাত্রী ছিলেন। তাদের সবাই অক্ষত রয়েছেন। রাত ২ টা ১৩ মিনিটে তাদের মাল্টার বন্দরে নিয়ে আসা হয়েছে। জাহাজটি এখনও আন্তর্জাতিক সমুদ্রসীমায় রয়েছে এবং সেটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”হামলার ব্যাপারে বিস্তারিত জানতে ইসরায়েলের সেনাবাহিনী ও মন্ত্রিসভার সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি, কিন্তু কেউ মন্তব্য করতে রাজি হননি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন
শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ হয়ে রাকিবুল ইসলাম (২৭) নামে এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। তাকে প্রকাশ্যে চার রাউন্ড Read more

বিরামপুরে দুইশ ফুট ইউ ড্রেনের উদ্বোধন
বিরামপুরে দুইশ ফুট ইউ ড্রেনের উদ্বোধন

দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নে দুইশ ফুট দৈর্ঘ্যের একটি ইউ-ড্রেনের শুভ উদ্বোধন করা হয়েছে।রবিবার  সকালে এই ড্রেনের উদ্বোধন করেন বিরামপুর Read more

মারা গেছেন সংগীতশিল্পী জীনাত রেহানা
মারা গেছেন সংগীতশিল্পী জীনাত রেহানা

প্রখ্যাত সংগীতশিল্পী জীনাত রেহানা মারা গেছেন। আজ বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ Read more

সাতকানিয়ায় ভুয়া দন্ত চিকিৎসকের ছড়াছড়ি
সাতকানিয়ায় ভুয়া দন্ত চিকিৎসকের ছড়াছড়ি

চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের ব্যস্ত উপজেলা সাতকানিয়া। এখানে দিন দিন বাণিজ্যিক ও সেবামূলক ব্যবসা বাড়ছে। বাজারগুলোয় এখন চোখে পড়ে অসংখ্য সাইনবোর্ড—‘মডার্ণ ডেন্টাল Read more

গাজীপুরে মায়ের উপর নির্যাতন, ছেলেকে মাটিতে পুঁতে দিল ক্ষুব্ধ জনতা
গাজীপুরে মায়ের উপর নির্যাতন, ছেলেকে মাটিতে পুঁতে দিল ক্ষুব্ধ জনতা

গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলের লাগাতার নির্যাতনে অতিষ্ঠ হয়ে এক অসহায় মা প্রতিবেশীদের কাছে বিচার চান। পরে ক্ষুব্ধ এলাকাবাসী ওই যুবককে Read more

সালমান শাহর মৃত্যুর তিন দশক পর হত্যা মামলা দায়ের, স্ত্রী সামিরাসহ আসামি ১১
সালমান শাহর মৃত্যুর তিন দশক পর হত্যা মামলা দায়ের, স্ত্রী সামিরাসহ আসামি ১১

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর অবশেষে দায়ের করা হলো হত্যা মামলা। সোমবার (২১ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর রমনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন