পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত হয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জেবুন্নেছা হক জিম্মি নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ছিলেন।বৃহস্পতিবার ( ১ মার্চ) রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার আশানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই শিক্ষার্থীর বাড়ি ফরিদপুর জেলার গজারিয়া উপজেলায়। ৪ বোনের মধ্যে সবার ছোট ছিলো ওই শিক্ষার্থী। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মাসুদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তার সহপাঠীদের সূত্রে জানা গেছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে ৬ষ্ঠ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ওই শিক্ষার্থী। পরে তাকে তার পরিবারের সদস্যরা ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করলে পাকস্থলীতে আলসার ধরা পড়ে। এসময় ডাক্তার তাকে অপারেশনের পরামর্শ দিলে তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের স্থানান্তর করা হয়। পরে সেখানে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা মাধ্যমে তার পাকস্থলীতে ক্যান্সার সনাক্ত হয়। পরবর্তী ডাক্তারের পরামর্শ অনুযায়ী অপারেশন করে পাকস্থলীর ৬০% কেটে বাদ দেওয়া হয় এবং ডাক্তারের পরামর্শে কেমোথেরাপি চলতে থাকে। তার কিছুদিন পর ওই শিক্ষার্থী একটু সুস্থ হয়ে উঠলে পুনরায় পড়ালেখা শুরু করে। কিন্তু হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়লে আবার ক্যান্সারের ঝুঁকি বেড়ে যেতে থাকে তার এবং পরবর্তী চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।জিম্মির মৃত্যুতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। বিভাগটির চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, জিম্মি একজন অধম্য মেধাবী শিক্ষার্থী ছিলো। সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলাকালে সে হঠাৎ অসুস্ত হয়ে পড়ে। পরে তার পাকস্থলীতে ক্যান্সার সনাক্ত হয়। পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে কিছুটা সুস্থ হয়ে উঠলে পুরণায় পুরো উদ্যমে লেখাপড়া চালিয়ে যেতে চেযেছিলো সে। কিন্তু আজ সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছে। তার মতো এমন এক মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে আমরা এবং আমাদের ম্যানেজমেন্ট স্টাডিজ পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি।এইচএ  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া ছিলেন আপসহীন: নাহিদ 
সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া ছিলেন আপসহীন: নাহিদ 

দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপসহীন ছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক Read more

আইপিএলকেও বিদায় বলছেন কোহলি!
আইপিএলকেও বিদায় বলছেন কোহলি!

ইতোমধ্যেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। কিন্তু ওয়ানডে ফরম্যাটে এখনো খেলছেন তিনি। তবে এই সংস্করণেও হয়তো আগামী Read more

জবি ছাত্রদল নেতা হাসিবের আকস্মিক মৃত্যুতে ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া
জবি ছাত্রদল নেতা হাসিবের আকস্মিক মৃত্যুতে ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানের আকস্মিক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পুরো ক্যাম্পাসে। সহপাঠী, Read more

অবশেষে সূর্যের দেখা পেল সিরাজগঞ্জ বাসী
অবশেষে সূর্যের দেখা পেল সিরাজগঞ্জ বাসী

কয়েক দিন ধরে কুয়াশা ও শীতে জনজীবন বিপর্যস্ত থাকার পর আজ মানুষজন স্বাভাবিক দিনের মতো রোদে সকালের শুরু করছে। বাড়ির Read more

সংসদ নির্বাচন ঘিরে অপতথ্য বাড়ছে: রিউমার স্ক্যানার
সংসদ নির্বাচন ঘিরে অপতথ্য বাড়ছে: রিউমার স্ক্যানার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের হার বাড়ছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন