প্রথম সিনেমা ‘ন ডরাই’-এ আয়েশা চরিত্রে অভিনয় করে দর্শক সাড়া পেয়েছিলেন সুনেরাহ বিনতে কামাল। ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘দাগি’। এ সিনেমায় তিনি অভিনয় করেছেন বাকপ্রতিবন্ধী লিখন চরিত্রে। এ চরিত্রে অভিনয় ও অন্যান্য বিষয়ে সময়ের কণ্ঠস্বরের মুখোমুখি হন তিনি।দাগি সিনেমায় আপনার অভিনীত লিখন চরিত্রের প্রশংসা করছে দর্শক, এ নিয়ে আপনার অনুভূতি কেমন?লিখন এমন একটা চরিত্র, এমন চরিত্রে আগে থেকেই কাজ করার ইচ্ছা ছিল। এ চরিত্রে অভিনয় করার প্রস্তাব হুট করেই পেয়েছি। দাগির মতো সুন্দর গল্পে এ ধরনের চরিত্র প্লে করতে পেরেছি বলে ভালো লাগছে। যদিও আমি নারভাস ছিলাম, কারণ এত অভিজ্ঞদের সঙ্গে কাজ করছি। সব কিছু ঠিকঠাক হবে কিনা চিন্তিত ছিলাম। তবে জানতাম যে সিনেমাটি ভালো হবে। এত ভালো হবে এবং দর্শক এত প্রশংসা করবে, এটা ভাবতে পারিনি। অনেক ভালো লাগছে।লিখন চরিত্রে অভিনয় করতে কোনো চ্যালেঞ্জ ছিল কিনা?লিখন যেহেতু একটা ভিন্ন ধরনের চরিত্র। সে কথা বলতে পারে না। কোনো বাধা মানে না। সে যেটা চায় করে ফেলে। এ রকম একটা ক্যারেক্টার রপ্ত করতে নিজেকে ভাঙতে হয়েছে। আমি যে ধরনের মেয়ে, আমি কিছু একটা করার আগে দশবার চিন্তা করব যে এটার রেজাল্ট কী হবে। কিন্তু লিখন সেটা করে না। অল্প সময়ের মধ্যে দর্শককে কীভাবে চরিত্র ফিল করানো যায়, সে জিনিসগুলো শিখতে হয়েছে। আমার মনে হয়, এগুলো আমার ভবিষ্যতে কাজে দেবে।দাগি সিনেমায় আপনি যুক্ত হলেন কীভাবে?দাগিতে শিহাব শাহিন ভাই আমাকে প্রস্তাব দিয়েছিল, এ ক্যারেক্টারে অভিনয় করার জন্য। আমি প্রথমে চরিত্র সম্পর্কে জানতাম না। তখন বলেছি, গল্পটা শুনতে চাই। গল্পটা শোনার পর লিখন চরিত্রটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে। আমার কাছে এটা চ্যালেঞ্জ মনে হয়েছে যে অল্প সময়ের মধ্যে কীভাবে দর্শকের মনে জায়াগা করে নেয়া যায়। তারপর আমি শিহাব ভাইকে বলেছি, হ্যাঁ আমি এ চরিত্রে অভিনয় করব। এভাবেই দাগিতে যুক্ত হওয়া।’ন ডরাই’-এর আয়েশা, ‘অন্তর্জাল’-এ প্রিয়াম, ‘দাগি’তে লিখন চরিত্রে অভিনয় করেছেন। কোন চরিত্রে অভিনয় করে সবচেয়ে ভালো লেগেছে?প্রতিটা চরিত্রই আমার ফিল করে করা। চরিত্রগুলো আমার মধ্যে গেঁথে গেছে। ভালো লাগার কথা বললে আমার ‘আয়েশা’ চরিত্রের কথাই বলতে হবে। কারণ ন ডরাই আমার প্রথম সিনেমা। এ সিনেমার আয়শা চরিত্রে অভিনয় করেছি। এ চরিত্রের জন্য আমি অনেক সময় ও শ্রম দিয়েছি। সিনেমাটি দীর্ঘদিনের জার্নি ছিল।ঈদুল আজহায় আপনার একটা সিনেমা আসার কথা শুনেছি। এটা নিয়ে যদি জানাতেন।সিনেমা কখন মুক্তি পাবে, এগুলো অনেক কিছুর ওপর নির্ভর করে। যেমন এডিট, সেন্সর বোর্ড আরো অনেক কিছু। কোন কাজটা কখন বের হবে, এটা আসলে সত্যি আমি জানি না। এ মুহূর্তে আমি বলতে পারছি না।দেশের সিনেমা ভালো করছে, বিদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পাচ্ছে, দর্শকসাড়াও মিলছে, বিষয়টিকে আপনি কীভাবে দেখেন?কোয়ালিটি সিনেমা আসছে এবং প্রেক্ষাগৃহে ভালো যাচ্ছে, এর থেকে বড় সুখবর আমাদের জন্য কিছু হতে পারে না। সেটা শুধু আমাদের আর্টিস্টদের জন্য নয়, দেশের জন্য বিরাট সুখবর। সবাই মিলে যখন একটা কাজ শতভাগ দিয়ে করে, তখন এটা ভালো করবে। এবারের ঈদের সিনেমা এর একটা উদাহরণ। এ ধারাবাহিকতা যদি থাকে, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি অনেক দূর এগিয়ে যাবে। আমাদের বাংলা সিনেমা নিয়ে আমি খুব আশাবাদী।আপনার ক্যারিয়ার নিয়ে ভাবনা কী?ক্যারিয়ার নিয়ে তেমন কিছু ভাবনা নেই। আমাদের ইন্ডাস্ট্রি এগোচ্ছে, এটা খুবই ভালো একটা দিক। ঈদে যে কয়টা সিনেমা এসেছে সবক’টিই ভালো করেছে। আর্টিস্ট হিসেবে ভালো ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে চাই। এটাই আপাতত পরিকল্পনা।আপনার অভিনয় পছন্দ করেন, প্রশংসা করেন, এমন দর্শকের উদ্দেশে আপনি কী বলবেন?যারা আমার অভিনয় পছন্দ করেছে এবং প্রশংসা করেছে, তাদের অনেক ভালোবাসা। দর্শকের ভালোবাসা না থাকলে আমি কাজ করতে পারতাম না। আমি বলব, তারা আমার জন্য দোয়া করুক, আমি যেন ফিজিক্যালি ও মেনটালি সুস্থ থাকতে পারি।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের আগে বাড়ল স্বর্ণের দাম
ঈদের আগে বাড়ল স্বর্ণের দাম

ঈদুল আজহাকে ঘিরে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের মূল্য। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এখন Read more

পার্ক করা ট্রাকে বসানো মেশিনগানেই নিহত ইরানের পরমাণু বিজ্ঞানী
পার্ক করা ট্রাকে বসানো মেশিনগানেই নিহত ইরানের পরমাণু বিজ্ঞানী

ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেহকে এক অভিনব ও চমকে দেয়া কায়দায় হত্যা করা হয় ২০২০ সালের ২৭ নভেম্বর। পার্ক Read more

হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ, নুহাশপল্লীতে ভক্তদের ভিড়
হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ, নুহাশপল্লীতে ভক্তদের ভিড়

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। নন্দনকানন নুহাশপল্লীতে তাঁর পরিবারের স্বজন ও শুভানুধ্যায়ীরা লেখককে স্মরণ করলেন। হুমায়ূন আহমেদের আদর্শ Read more

আমিরাতের বন্দরে ট্যাঙ্কার জাহাজে ইরানের হামলা
আমিরাতের বন্দরে ট্যাঙ্কার জাহাজে ইরানের হামলা

সংযুক্ত আরব আমিরাতের প্রধান সমুদ্রবন্দর ফুজাইরাহ-এর  কাছে একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে হামলা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) ভোরের দিকে এ হামলা ঘটেছে Read more

কাশিমপুরে ৫০ কোটি টাকার সরকারি জমি জবরদখলের অভিযোগ
কাশিমপুরে ৫০ কোটি টাকার সরকারি জমি জবরদখলের অভিযোগ

গাজীপুরের কাশিমপুরে প্রায় ৫০ কোটি টাকার মূল্যের সরকারি ৮২ শতাংশ জমি জবর দখল হয়ে গেছে। আর এই দখল চলছে মহানগরীর Read more

শুক্রবার যেসব এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না
শুক্রবার যেসব এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে আগামীকাল শুক্রবার ঢাকা জেলা ও আশপাশের বিভিন্ন স্থানে ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।বৃহস্পতিবার (১৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন