বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ইনাহ কানাবারো লুকাস মারা গেছেন। গত বুধবার তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ১১৬ বছর। ব্রাজিলের এই নারী ক্যাথলিক সন্ন্যাসী (নান) ছিলেন। দীর্ঘায়ু পর্যবেক্ষণ করে এমন দুটি সংস্থা কানাবারো সম্পর্কে এসব তথ্য জানিয়েছে।কানাবারো শৈশবে একবার প্রায় মারা যেতে বসেছিলেন। সেই যাত্রায় মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ায় তিনি ঈশ্বরের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ ছিলেন।কানাবারোর মৃত্যুর পর এখন বিশ্বের প্রবীণতম ব্যক্তির তকমা পেয়েছেন এথেল ক্যাটারহ্যাম। ইংল্যান্ডের সারে অঞ্চলের এই বাসিন্দার বর্তমান বয়স ১১৫ বছর। যুক্তরাষ্ট্রের জেরন্টোলজিক্যাল রিসার্চ গ্রুপ (জিআরজি) এবং লংজেভিকোয়েস্ট এসব তথ্য জানিয়েছে।কানাবারো ১৯০৮ সালের ৮ জুন জন্মগ্রহণ করেন। তাঁর আগে বিশ্বের সবচেয়ে দীর্ঘায়ু ব্যক্তি ছিলেন তোমিকো ইতোকা। জাপানের এই নারী ১১৬ বছর বয়সে গত জানুয়ারিতে মারা যান।দ্য কংগ্রেগেশন অব টেরেসিয়ান সিস্টার্স অব ব্রাজিল বুধবার কানাবারোর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জীবনের প্রতি ‘উৎসর্গ ও ভক্তি’ দেখানোর জন্য কানাবারোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।এক শোকবার্তায় লংজেভিকোয়েস্ট জানায়, কানাবারো ছোটবেলায় রোগা ছিলেন। তিনি বেঁচে থাকতে পারবেন কি না, তা নিয়ে ‘অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন’।প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে ১৯৩৪ সালে ২৬ বছর বয়সে সন্ন্যাসব্রত গ্রহণ করেছিলেন কানাবারো। নিজের দীর্ঘায়ু সম্পর্কে তিনি বলেছিলেন, ‘ঈশ্বরই জীবনের গোপন রহস্য। সবকিছুর রহস্য তিনিই।’১১০তম জন্মদিনে সদ্য প্রয়াত পোপ ফ্রান্সিসের কাছ থেকে আশীর্বাদ পেয়েছিলেন কানাবারো। পোপ ফ্রান্সিস গত ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে মারা যান।কানাবারো দাবি করতেন, তাঁর জন্মতারিখ ১৯০৮ সালের ২৭ মে। কিন্তু জিআরজি পরিচালক রবার্ট ইয়াং জানিয়েছে, তাঁর নথিভুক্ত জন্মতারিখ ১৯০৮ সালের ৮ জুন।লংজেভিকোয়েস্টের তথ্যমতে, ইনাহ কানাবারো ইতিহাসে নথিভুক্ত ব্যক্তির মধ্যে ১৫তম। ফ্রান্সের লুসিল র‍্যান্ডনের পর তিনি দ্বিতীয় বয়স্কতম সন্ন্যাসী। লুসিল ২০২৩ সালে ১১৮ বছর বয়সে মারা যান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রংপুরে সান্ডা ভেবে গুঁইসাপ ধরলেন যুবক!
রংপুরে সান্ডা ভেবে গুঁইসাপ ধরলেন যুবক!

রংপুরের পীরগাছায় সান্ডা ভেবে গুঁইসাপ ধরেছেন এক যুবক। সেই গুঁইসাপ দেখার জন্য ওই যুবকের বাড়িতে ভিড় জামিয়েছেন উৎসুক জনতা।শুক্রবার (১৬ Read more

খুনিরা কীভাবে সীমান্ত অতিক্রম করলো, প্রশ্ন হাদির ভাইয়ের
খুনিরা কীভাবে সীমান্ত অতিক্রম করলো, প্রশ্ন হাদির ভাইয়ের

ছোট ভাইয়ের হত্যার বিচার চেয়েছেন শরিফ উসমান হাদির বড় ভাই ও জানাজার ইমাম ড. মাওলানা আবু বকর ছিদ্দিক। শনিবার (২০ ডিসেম্বর) Read more

রামগড়ে ভুয়া চক্ষু চিকিৎসককে অর্থদণ্ড!
রামগড়ে ভুয়া চক্ষু চিকিৎসককে অর্থদণ্ড!

দীর্ঘদিন ধরে ডাক্তার না হয়েও চক্ষু চিকিৎসা প্রদান করা এক ব্যক্তিকে অভিযান চালিয়ে জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকালে Read more

রাঙ্গামাটিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
রাঙ্গামাটিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রাঙ্গামাটির কাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে মো. শাহীন (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার চন্দ্রঘোনা Read more

ভারতের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন জামায়াত আমির
ভারতের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন জামায়াত আমির

ভারতের সঙ্গে বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার (১ Read more

বাঘাইছড়ি প্রেস ক্লাবের ৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বাঘাইছড়ি প্রেস ক্লাবের ৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন বাঘাইছড়ি প্রেস ক্লাবের ৮ সদস্যের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার ১৩ জুলাই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন