বিয়ের প্রস্তাবে রাজি হননি মসজিদের ইমাম। ফলে ক্ষোভে, দুঃখে নিজের গাঁয়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন কলেজ ছাত্রী!বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার ঘোনা গ্রামে ওই কলেজ ছাত্রী গায়ে আগুল দিলে স্থানীয়রা দগ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে শেষ রক্ষা হয়নি।  খুলনা থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে বিকালে তিনি মারা গেছেন।নিহত সানজিদা আক্তার তুলি (১৭) তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের কামরুল সরদারের মেয়ে ও তালা মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।স্থানীয়রা জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ির সামনে উঠানে বসে নিজের শরীরে কেরোসিন দিয়ে ভিজিয়ে গ্যাস লাইটের সাহায্যে শরীরে আগুন ধরিয়ে দেন তুলি। শরীরে পুরোপুরি আগুন ধরে গেলে তার ডাকচিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়। তৎক্ষণাৎ প্রতিবেশীরা এম্বুলেন্স যোগে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থা অবনতি হলে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।স্থানীয়রা আরো জানান, তুলিদের বাড়ির সামনেই মসজিদে তিন মাস পূর্বে ডুমুরিয়া উপজেলার কাঞ্চনগনর গ্রামের আমিনুর রহমান নামে এক অবিবাহিত যুবক ইমামতি করতেন। ওই যুবককে বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হন তুলি। এরপর ইমামতি ছেড়ে পালিয়ে যান ইমাম আমিনুর রহমান। এরপর আজ তুলি এই ঘটনা ঘটালো। তুলির হাতে কলম দিয়ে আমিনুরের নাম লেখা ছিল। আমরা ধারণা করছি ইমাম আমিনুর বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তুলি গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। স্থানীয় ইউপি সদস্য ইজাহার আলী বলেন, ‘আমি শুনেছি, তাদের বাড়ির পাশের মসজিদের ইমামকে সে বিয়ের প্রস্তাব দিয়েছিলো। একারণে ইমাম কাউকে কিছু না জানিয়ে ১৫ দিন পূর্বে পালিয়ে যায়। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ঘটনা ঘটাতে পারে।’ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক বলেন, ‘আমি শুনেছি স্থানীয় মসজিদের ইমামের সাথে একতরফা প্রেম চলছিলো। মেয়েটা ভালো বাসলেও ওই ছেলেটি তাকে ভালোবাসেনি। যার কারণে সে পালিয়ে যায়। সে কারণে হয়তো মেয়েটি গাঁয়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে।’তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। তদন্ত শেষে বলা যাবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আমিনুর নামের একজনকে আটক করা হয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমান ঘাঁটি ফেরত না দিলে ভয়াবহ পরিণতি ভোগ করবে আফগানিস্তান: ট্রাম্প
বিমান ঘাঁটি ফেরত না দিলে ভয়াবহ পরিণতি ভোগ করবে আফগানিস্তান: ট্রাম্প

আফগানিস্তানে অবস্থিত বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে দেশটিকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।রবিবার Read more

ফেদেরারের আরও একটি রেকর্ড ভাঙলেন জকোভিচ
ফেদেরারের আরও একটি রেকর্ড ভাঙলেন জকোভিচ

ইউএস ওপেনের শেষ ষোলোর ম্যাচে জার্মান টেনিস খেলোয়াড় ইয়ান-লেনার্ড স্ট্রুফকে সরাসরি সেটে পরাজিত করেছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। ৬-৩, ৬-৩, Read more

ফুলবাড়ীতে অবৈধ বালু উত্তোলনকারীর বিরুদ্ধে অভিযান, চার লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে অবৈধ বালু উত্তোলনকারীর বিরুদ্ধে অভিযান, চার লাখ টাকা জরিমানা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ধরলা সেতুর দক্ষিণ পার্শ্বে প্রটেকশন বাধের নিকটস্থ চর থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান Read more

বিস্ফোরণের শব্দের পর নিউইয়র্কে ধসে পড়ল ভবন
বিস্ফোরণের শব্দের পর নিউইয়র্কে ধসে পড়ল ভবন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিস্ফোরণের শব্দের পর একটি উঁচু ভবনের আংশিক ধসে পড়েছে। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ভবনটির পাশের বিশাল Read more

লালমনিরহাটে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো গৃহবধূর
লালমনিরহাটে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো গৃহবধূর

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতীতে  পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় নিলিমা রানী(৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।শনিবার (২৪ মে) বিকাল ৪টায়  উপজেলার মদাতি Read more

তিন মন্ত্রণালয়ে সচিব পদে রদবদল
তিন মন্ত্রণালয়ে সচিব পদে রদবদল

পৃথক ৩ মন্ত্রণালয়ের সচিব পদে রদবদল করেছে সরকার। রোববার (৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো পৃথক ৩ প্রজ্ঞাপনে এসব তথ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন