আন্তর্জাতিক শ্রমিক দিবসের অনুষ্ঠান থেকে ফেরার পথে হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়ার উপর হামলার ঘটনা ঘটেছে। এসময় স্থানীয় নেতাকর্মীদের প্রতিরোধের মুখে অল্পের জন্য রক্ষা পান সাবেক এমপি। এ ঘটনায় তাৎক্ষনিক স্থায়ীয়দের সহযোগিতায় হামলাকারী জামিল মিয়া নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করে পুলিশ।বৃহস্পতিবার (১ মে) দুপুরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের তিমিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের তিমিরপুর এলাকায় নবীগঞ্জ উপজেলা শ্রমিকদলের উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া।শ্রমিকদলের র‍্যালী ও আলোচনা সভা শেষে বাসায় ফেরার উদ্দেশ্যে গাড়িতে ওঠার সময় তিমিরপুর এলাকার মৃত আহমদ মিয়ার ছেলে যুবলীগ নেতা জামিল মিয়াসহ কয়েকজন যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাবেক এমপি শেখ সুজাত মিয়ার উপর হামলা চালায়। এসময় স্থানীয় নেতাকর্মীদের প্রতিরোধের মুখে অল্পের জন্য রক্ষা পান সাবেক এমপি শেখ সুজাত মিয়া। বিএনপি নেতাকর্মীদের দাবী- শেখ সুজাত মিয়ার উপর পিস্তল, দেশীয় রামদা ছুরিসহ হামলা চালানো হয়।খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ স্থায়ীয়দের সহযোগিতায় হামলাকারী জামিল মিয়াকে অস্ত্রসহ আটক করে পুলিশ।হবিগঞ্জ -১ আসনের সাবেক এমপি শেখ সুজাত মিয়া বলেন- শ্রমিকদলের উদ্যোগে শ্রমিক দিবসের আলোচনা সভা ও র‍্যালী শেষে গাড়িতে ওঠার সময় কয়েকজন যুবক পিস্তল,দেশীয় অস্ত্রসহ আমার উপর হামলা চালায়। এসময় আমার সঙ্গে নেতাকর্মী থাকায় আমি অল্পের জন্য রক্ষা পাই। পরে পুলিশ হামলাকারীদের মধ্যে ১ জনকে অস্ত্রসহ আটক করে।নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি রামদা ও ছুরিসহ জামিল মিয়া নামে একজনকে আটক করে, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আর্জেন্টিনার ক্লাবকে হারিয়ে শেষ ষোলোতে ইন্টার মিলান
আর্জেন্টিনার ক্লাবকে হারিয়ে শেষ ষোলোতে ইন্টার মিলান

ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছিল আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট। গ্রুপ ‘ই’ থেকে প্রথম দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শেষ চারের Read more

অগ্নিকাণ্ডে ৩ ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
অগ্নিকাণ্ডে ৩ ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজন ফায়ার ফাইটারসহ চারজনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন অন্তর্বর্তী Read more

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তাকে আজ ফের জেরা করবেন স্টেট ডিফেন্স
শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তাকে আজ ফের জেরা করবেন স্টেট ডিফেন্স

শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেয়া মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে আজ ফের জেরা Read more

ছাত্রদল নেতা হত্যায় জড়িত থাকার অভিযোগে আটক ৩
ছাত্রদল নেতা হত্যায় জড়িত থাকার অভিযোগে আটক ৩

জয়পুরহাটে ছাত্রদল নেতা বিপ্লব আহমেদ পিয়াল হত্যা মামলার এজাহারভুক্ত ৩ জন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ এর সদস্যরা। গত বুধবার রাতে Read more

সিআইএ থেকে ১২শ’ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ট্রাম্পের
সিআইএ থেকে ১২শ’ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ট্রাম্পের

মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) থেকে প্রায় ১২শ’ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিআইএ-এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন