বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমি আশ্চর্য হয়ে যাই, কিছু কিছু ছেলে বলে ১৭ বছর আপনারা কী করেছেন? আরে ১৭ বছর আমরা গাছের গোড়ায় পানি ঢেলে তা নরম করেছি। সেই গাছের আগায় বসে আপনারা এখন ফল খাচ্ছেন।আজ বৃহস্পতিবার(০১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। মির্জা আব্বাস বলেন, বিএনপিকে শুনতে হয় ১৭ বছরে কোনো কিছুই করে নাই। কেউ কি বলতে পারবেন বিএনপির নেতাকর্মীরা জেলে যায়নি? এমনকি তারেক রহমান পর্যন্ত জেলে ছিল। আশ্চর্য হতে হয় কিছু কিছু ছেলে বলে ১৭ বছর বিএনপি কী করছে। এটা যারা বলে তারা মিথ্যার সাগরে বসবাস করে। তারা বিএনপিকে ক্রেডিট (কৃতিত্ব) দিতে চায় না। একা ক্রেডিট নিতে গিয়ে দেশটাকে ধ্বংস করবেন না। সামনে দেশের দুর্দিন মারাত্মকভাবে এগিয়ে আসছে। তিনি বলেন, ‘আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে বলতে নিজেরাই ফ্যাসিস্ট হয়ে যাচ্ছি কি না, একটু খেয়াল রাখা দরকার। আমি যা বলেছি, আবার বলছি ফ্যাসিস্ট তাড়াতে গিয়ে আমরা আবার ফ্যাসিস্ট হয়ে যাচ্ছি কি না, সেটা খেয়াল রাখবেন। আমরা বলতে কেবল বিএনপির কথা বলি নাই। সবার কথা বলছি আমি।’ অনৈক্য দেশটাকে শেষ করে দেবে- এমনটি উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, একেক জন একেক কথা বলছে, কেউ কারও কথা মানছে না।জাতিসংঘের তত্ত্বাবধানে মিয়ানমারের রাখাইনে সহায়তা পাঠানোর জন্য ‘মানবিক করিডর’ স্থাপন নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, মানবিক করিডর দিতে গিয়ে পৃথিবীর বহু দেশ ধ্বংসের মুখোমুখি হয়েছে।এই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন। বিশেষ অতিথির বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, নেমেছে ৮ ডিগ্রিতে
দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, নেমেছে ৮ ডিগ্রিতে

তৃতীয় দিন মত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। শুক্রবার (২ জানুয়ারি) সকালে তাপমাত্রার পারদ নেমেছে ৮ ডিগ্রি সেলসিয়াসে। Read more

সাবেক এমপি হাবিব হাসানের ভাই নাদিম মাহমুদ গ্রেপ্তার
সাবেক এমপি হাবিব হাসানের ভাই নাদিম মাহমুদ গ্রেপ্তার

ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসানের ভাই নাদিম হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (০৭ মে) রাত ১২টাই রাজধানীর বসুন্ধরা থেকে উত্তরা Read more

এ টি এম আজহার মুক্ত না হওয়ায় ব্যথিত আমরা: গোলাম পরওয়ার
এ টি এম আজহার মুক্ত না হওয়ায় ব্যথিত আমরা: গোলাম পরওয়ার

জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম এখনো মুক্তি না পাওয়ায় আমরা ব্যথিত হয়েছি বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক Read more

সচিবালয়ে কর্মচারীদের ১ ঘণ্টার কর্মবিরতি
সচিবালয়ে কর্মচারীদের ১ ঘণ্টার কর্মবিরতি

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিল না হওয়া পর্যন্ত পূর্ব ঘোষণা অনুযায়ী ১ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন সচিবালয়ের কর্মচারীরা। অধ্যাদেশ Read more

মৎস্য অধিদপ্তরের অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
মৎস্য অধিদপ্তরের অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

দেশের মৎস্য ভাতকে এগিয়ে নিতে মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়ন জরুরী বলে মন্তব্য করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি Read more

ফরিদপুরে পানির অভাবে পাট জাগ দেওয়া নিয়ে বিপাকে চাষীরা
ফরিদপুরে পানির অভাবে পাট জাগ দেওয়া নিয়ে বিপাকে চাষীরা

ফরিদপুরের সালথায় শুরু হয়েছে সোনালী আঁশ পাট কাটা। খালে-বিলে ও মাঠে পানি না থাকায় পাট জাগ দেওয়া নিয়ে সঙ্কটে পড়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন