নির্বাচন না করার জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বৃহস্পতিবার (১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে এ কথা বলেন তিনি।দুলু বলেন, বর্তমান প্রধান উপদেষ্টা বলেছেন আগামী ডিসেম্বর-মার্চের মধ্যে তিনি নির্বাচন করবেন। এই নির্বাচনের জন্য সাড়ে ১৫ বছর আমরা রক্ত দিয়েছি। এই নির্বাচন করে অনেক মায়ের বুক খালি হয়েছে। এই গণতন্ত্রের জন্য আমরা ভাইকে হারিয়েছি। কিন্তু এই কথা বলার অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। নির্বাচন না করার জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। বিভিন্ন অজুহাত শুরু হয়েছে। তিনি বলেন, আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, দেশের স্থিতিশীলতা আনতে ও গণতন্ত্র স্বাভাবিক করতে জনপ্রতিনিধিত্বমূলক সরকারের বিকল্প নেই। বিএনপির এ নেতা বলেন, এদেশের ইতিহাস ও সংগ্রামে শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি। দেশের প্রয়োজনে শ্রমিকরা সব সময় ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে। যার সবচেয়ে বড় উদাহরণ জুলাই আন্দোলন। ছাত্র-জনতার আন্দোলনে বহু সংখ্যক শ্রমিকরা তাদের জীবন দিয়েছে। আবারো দেশের ক্লান্তিলগ্নে রাজপথে নামার জন্য শ্রমিকরা ঐক্যবদ্ধ রয়েছে। দুলু আরও বলেন, গণঅভ্যুত্থানে নাটোরের তিনজন শ্রমিক নিহত হয়েছেন। যারা গুলি করে মারলো তাদের বিচার করতে হবে। তা না হলে বাংলাদেশের মানুষের কাছে এর কৈফিয়ত দিতে হবে, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে ব্যবসায়ী সমিতির নির্বাচনের জন্য মাদ্রাসা বন্ধ
চট্টগ্রামে ব্যবসায়ী সমিতির নির্বাচনের জন্য মাদ্রাসা বন্ধ

ত্রিবার্ষিক নির্বাচন করছে কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি। এ জন্য ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান–কেরানীহাট জামেউল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসাকে ভোটকেন্দ্র হিসেবে Read more

পাথরঘাটায় ইয়াবাসহ আটক দুই যুবক
পাথরঘাটায় ইয়াবাসহ আটক দুই যুবক

বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৯৯ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে।সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে তালতলা ব্রিজ সংলগ্ন Read more

আসামে শিক্ষার্থীদের সংঘর্ষ, ৫ বাংলাদেশি ছাত্রকে বহিষ্কার
আসামে শিক্ষার্থীদের সংঘর্ষ, ৫ বাংলাদেশি ছাত্রকে বহিষ্কার

ভারতের আসামে ছাত্র সংঘর্ষে লিপ্ত থাকার অভিযোগে ৫ বাংলাদেশের ছাত্রকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। ঘটনা আসাম রাজ্যের শিলচর শহরের নামজাদা Read more

আলফাডাঙ্গায় কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেফতার ১
আলফাডাঙ্গায় কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেফতার ১

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে ১২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‍্যাব। পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা এই মূর্তিটি Read more

মোংলায় যৌথ অভিযানে মাদকসহ আটক ৪
মোংলায় যৌথ অভিযানে মাদকসহ আটক ৪

মোংলায় যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বাগেরহাট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন