পাবনার ভাঙ্গুড়ায় গাঁজা ও ইয়াবা বড়ি সহ  আটক বিএনপি নেতার ছেলে তানভীর আহমেদ শিমুলকে (২৬)  কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১ মে) দুপুরে পাবনা আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার রাতে পৌরসভার ভাঙ্গুড়া বাজার এলাকা থেকে তাকে আটক করে থানা-পুলিশ। তার বাড়ি পৌরসভার চৌবাড়ীয়া দক্ষিণ পাড়া মহল্লায়। সে ভাঙ্গুড়া পৌর বিএনপির সাবেক সভাপতি  ও  ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শামসুল হকের ছেলে। পুলিশ বলছে, শিমুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। আটকের সময় তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা  ও ৭ টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে ভাঙ্গুড়া বাজার এলাকায় একটি ভাড়া বাসা থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন শিমুল ও পাশ্ববর্তী চাটমোহর উপজেলার বেজপাড়া এলাকার পলাশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৭ টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এসময় শিমুলকে আটক করা গেলেও পলাশ কৌশলে পালিয়ে যায়। তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে  আটক হওয়া শিমুলকে পাবনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে শেখ হাসিনাসহ ১৯৩ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
টাঙ্গাইলে শেখ হাসিনাসহ ১৯৩ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

২০২৪ সালে ডামি নির্বাচনের আয়োজন এবং ভোট চুরির মাধ্যমে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে এমপি নির্বাচিত করার অভিযোগে সেই সরকারের প্রধানমন্ত্রী Read more

শেষ দিনে ইসিতে ১৩১ প্রার্থীর আপিল
শেষ দিনে ইসিতে ১৩১ প্রার্থীর আপিল

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) শেষ দিনে চলছে আপিল গ্রহণ।শুক্রবার সকাল ১০টা থেকে শুরু করে Read more

পলাশবাড়ী পৌর উন্নয়নে কাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে দিনব্যাপী কর্মশালা
পলাশবাড়ী পৌর উন্নয়নে কাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে দিনব্যাপী কর্মশালা

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় বহুমুখী উন্নয়নে কাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব ব্যাংকের সহায়তায় এবং এলজিইডি কর্তৃক Read more

বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও ৭ নিহতের পরিচয় মেলেনি
বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও ৭ নিহতের পরিচয় মেলেনি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে এখনও ৭ জনের পরিচয় মেলেনি। এছাড়া দুর্ঘটনায় Read more

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি চলছে
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি চলছে

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তির করা চারটি পৃথক আবেদনের Read more

নির্বাচন বিষয়ে আমরা প্রধান উপদেষ্টাকে বাধ্য করতে চাই না: শফিকুর রহমান
নির্বাচন বিষয়ে আমরা প্রধান উপদেষ্টাকে বাধ্য করতে চাই না: শফিকুর রহমান

অন্তর্বর্তী সরকারের প্রতি সকল রাজনৈতিক দলকে সহযোগিতার আহ্বান জানিয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচন বিষয়ে আমরা প্রধান উপদেষ্টাকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন