জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্য দিয়ে জাকসু নিয়ে শিক্ষার্থীদের দীর্ঘ ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।বৃহস্পতিবার (১ মে) রাত প্রায় সাড়ে ১২টায় জাবি উপাচার্যের কাউন্সিল কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান এ তফসিল ঘোষণা করেন।এ সময় উপস্থিত ছিলেন- উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) ড. মোহাম্মদ সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, জাকসু পরিবেশ পরিষদের সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।অধ্যাপক ড. মো. মনিরুজ্জামানকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম। কমিশনের অন্য সদস্যরা হলেন, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ মাফরুহী সাত্তার, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. লুৎফুল এলাহী এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা।নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ১২ মে ২০২৫ খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। ২১ মে বিকাল ৫টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ৩০ জুন চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে।নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীরা ১ থেকে ৩ জুলাই বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবে। ১ থেকে ৭ জুলাই বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবে প্রার্থীগণ। মনোনয়ন পত্র যাচাই বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই।মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে আগামী ১১ জুলাই বিকাল ৫টা পর্যন্ত। পরে আপিলের শুনানি গ্রহণ ও আপিলের রায় ঘোষণা করা হবে ১৩ জুলাই বিকাল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই বিকাল ৫টা পর্যন্ত। সবকিছু শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামী ১৫ জুলাই।তফসিলে আরও বলা হয়, আগামী ১৬ থেকে ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। ১৬ জুলাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।সবকিছু শেষে আগামী ৩১ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। অতঃপর ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।নির্বাচন কমিশনের সদস্য জাবি প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতির চাহিদা অনুযায়ী দেশপ্রেমিক সেনাবাহিনীর সহায়তাও নেওয়া হবে বলে জানান তিনি।উল্লেখ্য, সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯২ সালে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিভিন্ন ধর্মে কারুনের সম্পদ ও শাস্তির গল্প, যার সিন্দুকের চাবি বহন করত ৩০০ খচ্চর
বিভিন্ন ধর্মে কারুনের সম্পদ ও শাস্তির গল্প, যার সিন্দুকের চাবি বহন করত ৩০০ খচ্চর

ইব্রাহিমীয় ধর্মসমূহে কারুনের সম্পদ এবং শাস্তির কাহিনী বর্ণিত আছে। খ্রিস্টধর্ম ও ইহুদি - উভয়েরই প্রধান ধর্মগ্রন্থে এ ঘটনার উল্লেখ আছে। Read more

যত দ্রুত সম্ভব আমরা বিমানবন্দর চালু করব: বিমান উপদেষ্টা
যত দ্রুত সম্ভব আমরা বিমানবন্দর চালু করব: বিমান উপদেষ্টা

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, Read more

‘চাপ দিয়ে’ কুয়েট উপাচার্যকে অপসারণ করলে মানবে না শিক্ষক সমিতি
‘চাপ দিয়ে’ কুয়েট উপাচার্যকে অপসারণ করলে মানবে না শিক্ষক সমিতি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাছুদকে ‘চাপ দিয়ে’ অপসারণ করা হলে তা মেনে নেবে না Read more

যশোরে শহরে ৬০টি সিসি ক্যামেরা অচল, বাড়ছে অপরাধ
যশোরে শহরে ৬০টি সিসি ক্যামেরা অচল, বাড়ছে অপরাধ

যশোর শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো ৬০টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা অচল হয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগুলো সচলের Read more

টাঙ্গাইলে তিন দিনে তাপমাত্রা বেড়েছে সাড়ে চার ডিগ্রি 
টাঙ্গাইলে তিন দিনে তাপমাত্রা বেড়েছে সাড়ে চার ডিগ্রি 

 টাঙ্গাইলে গত তিন দিনে জেলায় তাপমাত্রার উর্ধ্বমুখী প্রবণতা ভয়াবহ রূপ নিয়েছে। ফলে চলমান গরমে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। হাসপাতালগুলোতে হিট Read more

পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট, ‘ড. ইউনূসকে আরও ৫ বছর ক্ষমতায় চাই’
পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট, ‘ড. ইউনূসকে আরও ৫ বছর ক্ষমতায় চাই’

কিশোরগঞ্জের পাগলা মসজিদে টাকা, সোনা-রুপা, বৈদেশিক মুদ্রা ছাড়াও অনেক ধরনের চিঠি পাওয়া যায়। যা আল্লাহকে উদ্দেশে করে পাগলা মসজিদের দান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন