সিলেটের গোলাপগঞ্জে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফাহিম আহমদ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (০১ মে) সকাল ৮টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কুলে ঢলে পড়েন তিনি।আর আগে বুধবার রাত ১১টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম বারকোট গ্রামে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহত ফাহিম পশ্চিম বারকোট গ্রামের আব্দুল হালিমের ছেলে। তিনি নগরীর লালদিঘীরপারে একটি ব্যবসায় প্রতিষ্ঠানে চাকুরি করতেন।জানা যায়, দীর্ঘদিন থেকে বাড়ির পাশ্ববর্তী ফুফুর পরিবারের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বুধবার রাত ১১টার দিকে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ফাহিম ও ফুফুর পরিবারের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ফাহিমকে ছুরিকাঘাত করে ফুফাতো ভাই। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় সকাল ৮টার দিকে মৃত্যুর কুলে ঢলে পড়েন তিনি।ফাহিমের ভাই শাহ আলম জানান, ‘ফাহিম প্রতি বৃহস্পতিবার শহর থেকে বাড়িতে আসতো। গতকাল (বুধবার) একদিন আগেই বাড়িতে চলে আসে। তাকে দেখেই ফুফু ও তার ছেলেরা গালাগালি শুরু করে। পরে তর্কাতর্কীর একপর্যায়ে ফুফাতো ভাই তাকে নাইফ (ছুরি) দিয়ে পেঠে আঘাত করে। তখন আমি বাড়িতে ছিলাম না, খবর পেয়ে বাড়ি এসে তাকে হাসপাতালে নিয়ে যাই। আজ সকালে আমার ভাই মারা যায়’। বর্তমানে লাশ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে।গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছি আমরা: ভারতীয় সেনাপ্রধান
ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছি আমরা: ভারতীয় সেনাপ্রধান

ভবিষ্যতের যুদ্ধের জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। এমন কথাই স্পষ্ট করে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আধুনিক Read more

জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন চায় জামায়াত
জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন চায় জামায়াত

অন্তবর্তী সরকারকে দেশের অতীতের দৃষ্টান্ত অনুসরণ করে অবিলম্বে জুলাই জাতীয় সনদ প্রণয়নের কাজ সুসম্পন্ন করে তা বাস্তবায়ন করতে হবে। সেই Read more

৩ মাসের নিষেধাজ্ঞা শেষে আজ খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন
৩ মাসের নিষেধাজ্ঞা শেষে আজ খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন

টানা ৩ মাসের নিষেধাজ্ঞা শেষে আজ পহেলা সেপ্টেম্বর থেকে জেলে, বনজীবী ও দেশি-বিদেশি পর্যটকদের জন্য খুলছে সুন্দরবনের দ্বার। বন বিভাগের অনুমতি Read more

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

জুলাই অভ্যুত্থানে ৪ আগস্ট ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় সদ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নড়াইল জেলা শাখার সাবেক সভাপতি চঞ্চল শাহরিয়ার Read more

জুলাই আন্দোলনে মারণাস্ত্র ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর তথ্য সাবেক আইজিপির
জুলাই আন্দোলনে মারণাস্ত্র ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর তথ্য সাবেক আইজিপির

জুলাই আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত রাজনৈতিকভাবে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক Read more

নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর বিষয়ে যা বললেন ঢাবি উপাচার্য
নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর বিষয়ে যা বললেন ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানো নিয়ে ওঠা অভিযোগের জবাব দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন