বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়া অপপ্রচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের ব্রিটিশ এমপিরা। বুধবার (৩০ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে ব্রিটিশ পার্লামেন্টের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) ফর বাংলাদেশ-এর এক গুরুত্বপূর্ণ সভায় এই উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় অংশ নেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম।সভাটির আয়োজন করেন এপিপিজি-র চেয়ারপার্সন এমপি আপসানা বেগম। সেখানে হাইকমিশনার আবিদা ইসলাম বাংলাদেশের স্বচ্ছতা, অগ্রগতি এবং বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন সংস্কারমুখী উদ্যোগ তুলে ধরেন।সংখ্যালঘুদের উপর সহিংসতার অভিযোগ প্রসঙ্গে হাইকমিশনার বলেন, বাংলাদেশ সরকার একটি উন্মুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। দেশি-বিদেশি সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারেন এবং অতীতে ভিসা প্রদানে যেসব জটিলতা ছিল, তা এখন অনেকটাই সহজ ও দ্রুততর করা হয়েছে।তিনি আরও বলেন, ধর্মীয় স্বাধীনতা ও আইনি সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর। সভায় অংশগ্রহণকারী ব্রিটিশ এমপিরা বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু ইস্যুতে চালানো অপপ্রচারে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, বাংলাদেশকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।সভায় হাইকমিশনার আরও জানান, গত জুলাই-আগস্টে সংঘটিত গণআন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলিতে ঘটে যাওয়া মানবিক বিপর্যয়ের নিরপেক্ষ তদন্ত ও বিচারের বিষয়টি সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে। রোহিঙ্গা সংকট নিয়ে হাইকমিশনার বলেন, বাংলাদেশে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গা নাগরিকের মানবিক সহায়তা ও নিরাপদ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।সভায় অংশগ্রহণকারী এমপিরা যুক্তরাজ্যে কনস্যুলার সেবা লন্ডনের বাইরেও বিস্তারের আহ্বান জানান এবং হাইকমিশনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার আগ্রহ ব্যক্ত করেন। হাইকমিশনার তাদের আশ্বস্ত করেন যে, বাংলাদেশ সরকার সব দেশের সঙ্গে সম্মানজনক ও সমতাভিত্তিক সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।সভায় উপস্থিত ছিলেন এমপি আপসানা বেগম, লর্ড হুসেইন, ব্যারোনেস উদ্দিন, ইমরান হুসেইন এমপি, তাহির আলী এমপি, ডন বাটলার এমপি, বব ব্ল্যাকমেন এমপি, মার্গারেট মুলান, লর্ড সাহোতা, পল ওয়াহ এবং আমান্ডা মার্টিন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাবিপ্রবিতে গবেষণাপত্র লেখার প্রশিক্ষণ শুরু
হাবিপ্রবিতে গবেষণাপত্র লেখার প্রশিক্ষণ শুরু

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) উচ্চ শিক্ষায় গবেষণারত শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। ‘Statistical Read more

কুমিল্লায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার
কুমিল্লায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলায় দেবিদ্বার উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানীকে Read more

আটক ফ্লোটিলা কর্মীদের মেঝেতে বসিয়ে গালি দিচ্ছেন ইসরায়েলি মন্ত্রী
আটক ফ্লোটিলা কর্মীদের মেঝেতে বসিয়ে গালি দিচ্ছেন ইসরায়েলি মন্ত্রী

গাজামুখী 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা' নৌবহর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া শত শত কর্মীকে মেঝেতে বসিয়ে ইসরায়েলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী Read more

ইসরায়েলের তেল শোধনাগারে ইরানের হামলায় প্রাণ যায় ৩ জনের
ইসরায়েলের তেল শোধনাগারে ইরানের হামলায় প্রাণ যায় ৩ জনের

ইসরায়েলের বন্দরনগরী হাইফার তেল শোধনাগারে গত জুনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজনের প্রাণহানি ঘটে। রোববার ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে গত ১৭ Read more

বোলজানোতে কোচ কোম্পানির কর্মীদের উৎসবমুখর মিলনমেলা
বোলজানোতে কোচ কোম্পানির কর্মীদের উৎসবমুখর মিলনমেলা

ইতালিতে তাজা হিমায়িত খাদ্যপণ্যের জন্য পরিচিত কোচ (Koch) কোম্পানির কয়েক শতাধিক কর্মীর অংশগ্রহণে মিলনমেলা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১২ ডিসেম্বর) Read more

যশোরে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই
যশোরে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

যশোরে ইজিবাইক চালক বাচ্চু মোল্যাকে (৪৫) অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (২ জুন) বিকেলে শহরের রেলগেট এলাকা থেকে তাকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন