কক্সবাজারের পেকুয়ায় কুকুরের কামড়ে ১৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৩০ এপ্রিল) বিকাল ৬ টার দিকে সদর ইউপির আন্নরআলী মাতব্বর পাড়া, সিকদার পাড়া ও আহমদ ডিলার চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে।আহতরা হলেন, আব্দুল আজিজ (১১), জাইমা (২),আবরার (৭),সাইদুর রহমান (৮),আলিফা (২৩ মাস),নুরুল আজিম (২৬),আফিফা (৫),কামাল হোছাইন (৬৫),জারিয়া (৯),আরিয়ান (৬),সুমন (১৭),পারভীন (৩৮) রিয়া মনি (১১),শাহিন আলম (১২) ও দিলোয়ারা বেগম (৭০)।প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে ২ টি কুকুর পেকুয়া সদর ইউনিয়নের সিকদার পাড়া, মাতবর পাড়া ও সাবেকগুলদী এলাকার অনন্ত ২০ থেকে ২৫ জন ব্যক্তিকে কামড়িয়ে আহত করে। এদেরমধ্যে ১৫ জনকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজিবুর রহমান বলেন, পেকুয়া সদরের বিভিন্ন এলাকা থেকে হঠাৎ করে কুকুরের কামড়ে আহত হওয়া রোগী আসতে দেখা যায়। বিষয়টি খুবই হতাশাজনক। এখন পর্যন্ত কুকুরের কামড়ে আহত হয়ে ১৫জন রোগী এসেছে। তারমধ্যে ১০জনকে চট্টগ্রাম সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।এদিকে খবর পাওয়ার সাথে সাথেই রোগীদের দেখতে হাসপাতালে ছুটে আসেন পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট। তিনি রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে ডাক্তারদের অনুরোধ জানিয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসু নির্বাচন: ভিপি পদে ৩ প্রার্থী পেলেন মাত্র ১টি করে ভোট
ডাকসু নির্বাচন: ভিপি পদে ৩ প্রার্থী পেলেন মাত্র ১টি করে ভোট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৫ জন প্রার্থী। এর মধ্যে ছাত্রশিবির প্যানেলের মো. Read more

শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি
শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি

আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ৩ জুন হাজির হতে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে Read more

সিরাজগঞ্জে সাবেক সাংসদ আব্দুল আজিজ তিন দিনের রিমান্ডে
সিরাজগঞ্জে সাবেক সাংসদ আব্দুল আজিজ তিন দিনের রিমান্ডে

সিরাজগঞ্জের তাড়াশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার Read more

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে জখম
বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে জখম

যশোরের মণিরামপুরে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার(২ আগস্ট) বিকেলে উপজেলার রোহিতা ইউনিয়নের গাঙ্গুলিয়া গ্রামে এ হামলার Read more

সাজেকে পর্যটকদের উপচে পড়া ভীড়, অগ্রীম বুকিং সব রুম
সাজেকে পর্যটকদের উপচে পড়া ভীড়, অগ্রীম বুকিং সব রুম

টানা তিন দিনের লম্বা ছুটিতে সাজেকে পর্যটকদের উপচে পড়া ভিড়, খ্রীষ্টান সম্প্রদায়ের বড়দিনের ছুটি বৃহস্পতিবার থেকে এবং সাপ্তাহিক শুক্রবার ও Read more

ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক প্রকৌশলী অধিকার আন্দোলনের
ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক প্রকৌশলী অধিকার আন্দোলনের

আগামীকাল বৃহস্পতিবার দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা দিয়েছে প্রকৌশলী অধিকার আন্দোলন। আজ বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন