গার্মেন্টস কর্মী রোকসানা কে গলা কেটে ও আগুন দিয়ে হত্যাকান্ডের মূলহোতা আসামি মো: সোহাগ(২৬)’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪ সাভার।র‌্যাব-৪, সিপিসি-২, নবীনগর, সাভার এবং র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এর একটি যৌথ আভিযানিক দল রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ইমাদপুর তালপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর গার্মেন্টস কর্মী রোকসানা(২০)’কে গলা কেটে ও আগুন দিয়ে হত্যাকান্ডের মূলহোতা আসামি মো: সোহাগ(২৬)’কে গ্রেফতার করে। সোহাগ ও রোকসানা পরস্পর স্বামী স্ত্রী।  বিবাহের পর হইতে আসামি সোহাগ রোকসানাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। গত ২০/০৪/২০২৫ তারিখ সকাল অনুমান সাড়ে ছয়টার সময়  পাশের রুমের ভাড়াটিয়া মহিমা আক্তার রোকসানার বড় বোন রওশনারাকে মুঠোফোনে জানায় যে, রোকসানা মারা গেছে। খবর পেয়ে বড় বোন রওশনারা ভিকটিমের টঙ্গাবাড়ির ভাড়া বাড়িতে গিয়ে শরীরে বিভিন্ন দাগ, গলায় কাটা ও আগুনে পুড়া অবস্থায় দেখতে পান।আশুলিয়া থানা পুলিশকে মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ জানাইলে আশুলিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছাইয়া তার পরিবারে উপস্থিতিতে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং  ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এ পাঠান।এ সংক্রান্তে  বড় বোন মোসা: রওশনারা বেগম (৩০) বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হলে র‍্যাব-৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং অপরাধীকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে । গত ৩০-০৪-২০২৫ তারিখ র‌্যাব-৪, সিপিসি-২, সাভার ও র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা  এর একটি যৌথ আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ইমাদপুর তালপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে আশুলিয়ার চাঞ্চল্যকর রোকসানা(২০) হত্যাকান্ডের মূলহোতা আসামি মো: সোহাগকে গ্রেফতার করে।আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতেও এইরুপ অপরাধের বিরুদ্ধে র‌্যাব এর জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে মানবাধিকার লঙ্ঘন চলমান রয়েছে: যুক্তরাষ্ট্র
ভারতে মানবাধিকার লঙ্ঘন চলমান রয়েছে: যুক্তরাষ্ট্র

ভারতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা চলমান রয়েছে। একইসঙ্গে মানবাধিকার লঙ্ঘনে জড়িতেদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার খুবই কম পদক্ষেপ নিয়েছে বলে Read more

বকশীগঞ্জে রোপা আমন ধান বিনষ্ট ও মারধরের অভিযোগ
বকশীগঞ্জে রোপা আমন ধান বিনষ্ট ও মারধরের অভিযোগ

বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দরিদ্র কৃষাণীর ৬ শতক জমির রোপা আমন ধান টেনে তুলে বিনষ্ট করার অভিযোগ উঠেছে প্রভাবশালী Read more

অবৈধ ব্যাটারিচালিত রিকশার দখলে বরিশাল নগরী
অবৈধ ব্যাটারিচালিত রিকশার দখলে বরিশাল নগরী

অনুমোদনহীন ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজিবাইক বেড়ে যাওয়ায় বরিশাল শহরে যানজট এখন নিত্যদিনের সঙ্গী। প্রথমদিকে এই যানগুলো মানুষের যাতায়াত সহজ Read more

কর্ণফুলীতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার
কর্ণফুলীতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

চট্টগ্রামের কর্ণফুলীতে ইয়াবাসহ এক রোহিঙ্গা শরণার্থীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে কর্ণফুলী থানার ওয়াই Read more

নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল
নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় গেছে বিএনপির একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন