নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘এক্সিকিউটিভ মাস্টার্স ইন পাবলিক পলিসি অ্যান্ড গভর্নেন্স (এমপিপিজি)’ প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা যায়, মোট ৯ জন উত্তীর্ণ হয়েছেন, যেখানে আসিফ মাহমুদের নাম তালিকার পাঁচ নম্বরে রয়েছে।এর আগে, শুক্রবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের অধীনে পরিচালিত এই প্রোগ্রামের সামার সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত করেন প্রোগ্রামটির পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম।তিনি বলেন, আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেখানে আসিফ মাহমুদ নামের একজন পরীক্ষার্থী অংশ নেন। আমরা পরবর্তী সময়ে জানতে পারি যে, তিনি মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা।তিনি আরও বলেন, আগামী ১ থেকে ২ দিনের মধ্যেই ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। সেখানে যারা যোগ্য হিসেবে বিবেচিত হবেন তারাই ভর্তি হতে পারবেন।প্রসঙ্গত, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ পরিচালিত ‘এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্নেন্স (ইএমপিজি)’ একটি বিশেষায়িত মাস্টার্স প্রোগ্রাম। যা নীতিনির্ধারক, প্রশাসনিক কর্মকর্তা, উন্নয়নকর্মী ও গবেষকদের জন্য প্রস্তুত করা হয়েছে। এ প্রোগ্রামের মাধ্যমে পাবলিক পলিসি, প্রশাসনিক দক্ষতা, নেতৃত্ব ও সুশাসন বিষয়ক সমন্বিত জ্ঞান প্রদান করা হয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খুলনার সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার
খুলনার সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

খুলনার রূপসা সেতুর ২নং পিলারের বেজমেন্ট থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তার Read more

গাজীপুরে পুলিশের অভিযানে ‘আয়নাবাজি’, মালিককে বাঁচাতে সাজানো নাটক!
গাজীপুরে পুলিশের অভিযানে ‘আয়নাবাজি’, মালিককে বাঁচাতে সাজানো নাটক!

গাজীপুরের কাশিমপুরে পুলিশের এক অভিযানে ৪৫ জন নারী-পুরুষ আটক হলেও, পুরো ঘটনাকে ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ- আয়নাবাজি করে প্রকৃত অপরাধীদের Read more

‘যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব’
‘যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি Read more

নির্বাচনের আগে অনুষ্ঠিত হচ্ছে না ইজতেমা
নির্বাচনের আগে অনুষ্ঠিত হচ্ছে না ইজতেমা

সরকারি নির্দেশনা অনুযায়ী, টঙ্গীর ইজতেমা মাঠে জমায়েত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাবলিগ জামাত। এরই মধ্যে খুরুজের জোড় উপলক্ষে ইজতেমা মাঠে Read more

ইউক্রেনকে রাশিয়ার ভেতরে হামলায় নিষেধাজ্ঞা দিলো পেন্টাগন
ইউক্রেনকে রাশিয়ার ভেতরে হামলায় নিষেধাজ্ঞা দিলো পেন্টাগন

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন ইউক্রেনকে রাশিয়ার ভেতরে হামলা চালানোয় নিষেধাজ্ঞা দিয়েছে। পেন্টাগনের পক্ষ থেকে ইউক্রেনকে বলা হয়েছে, যদি Read more

পত্রিকা: ‘হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য দেওয়ার নির্দেশ, নাশকতার আশঙ্কা অক্টোবর ঘিরে’
পত্রিকা: ‘হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য দেওয়ার নির্দেশ, নাশকতার আশঙ্কা অক্টোবর ঘিরে’

বুধবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে গুরুত্ব পেয়েছে, অক্টোবর মাস জুড়ে নিরাপত্তার শংকা, জাতিসংঘের উচ্চপর্যায়ের রোহিঙ্গা সম্মেলনে প্রধান উপদেষ্টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন