নওগাঁর পত্নীতলা উপজেলায় আত্রাই নদীতে ডুবে ওয়াজেদ আলী (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার ভুমি অফিস সংলগ্ন আত্রাই নদীর ঘাটে এ ঘটনাটি ঘটে। নিহত ওয়াজেদ আলী পত্নীতলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থী এবং পত্নীতলা বাজার এলাকার মহিলা দলের সভানেত্রী এবং হোমিওপ্যাথি চিকিৎসক রাবিয়া বেগমের নাতি। তার নানার নাম মৃত আব্দুল লতিফ সে জন্মের পর থেকে নানার বাড়িতে থাকতো। নিহত ওয়াজেদ আলীর বাবার বাড়ি ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামে।পত্নীতলা থানার ওসি শাহ মো. এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার পরীক্ষা শেষে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে যান ওয়াজেদ আলী। এসময় পানিতে তলিয়ে যায় সে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি আরো জানান লাশের সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করার পক্রিয়া চলমান রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জের তিনটি আসনে কোটিপতি প্রার্থী ৬, লাখপতি ১১ জন
মুন্সিগঞ্জের তিনটি আসনে কোটিপতি প্রার্থী ৬, লাখপতি ১১ জন

মুন্সিগঞ্জের ছয়টি উপজেলা নিয়ে গঠিত তিনটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, জামায়াতসহ মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। Read more

চুয়াডাঙ্গা হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গা হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার দামুড়হুদা থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোহাম্মদ মানিক (২৮) কে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৩০ Read more

১৮ বছর আগে বরখাস্ত ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ
১৮ বছর আগে বরখাস্ত ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ

১৮ বছর আগে বরখাস্ত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রায়ে Read more

চাকসু নির্বাচনে আরেক হলের ফল ঘোষণা, ভিপি পদে এগিয়ে ছাত্রদল
চাকসু নির্বাচনে আরেক হলের ফল ঘোষণা, ভিপি পদে এগিয়ে ছাত্রদল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মাস্টার দা সূর্য সেন হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে ভিপি ও Read more

১২৯ রানে পাকিস্তানকে অলআউট করলো বাংলাদেশ
১২৯ রানে পাকিস্তানকে অলআউট করলো বাংলাদেশ

বাংলাদেশের দারুণ বোলিংয়ে ১২৯ রানেই অলআউট হয়েছে পাকিস্তান। কলম্বোতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩৮ ওভার ৩ বলে সবকটি Read more

নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২
নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে বিষয়টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন