পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার নতুন বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুর রহমানের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অশ্লীল আচরণ ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের বিক্ষোভের পর তাকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন ঘটনাটি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করে।সোমবার (২৮ এপ্রিল) অভিযুক্ত শিক্ষক আমিনুর রহমানের বিরুদ্ধে অশ্লীল আচরণ ও মারধরের অভিযোগ ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিদ্যালয়ে এসে অফিস ও শ্রেণিকক্ষে তালা লাগিয়ে বিক্ষোভ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেন।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান ঘটনাস্থলে গিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং অভিযোগের সত্যতা পান।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমেশ চন্দ্র মজুমদার মঙ্গলবার (২৯ এপ্রিল) অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন। এছাড়া, ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।এই বিষয়ে সহকারী শিক্ষক আমিনুর রহমান মুঠোফোনে প্রথমে কথা বলতে রাজি না হলেও পরে বলেন, আমি ষড়যন্ত্রের শিকার।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মার্কিন যুবককে পিটিয়ে হত্যা করল দখলদার ইসরাইলিরা
মার্কিন যুবককে পিটিয়ে হত্যা করল দখলদার ইসরাইলিরা

অধিকৃত পশ্চিম তীরে এক মার্কিন যুবককে পিটিয়ে হত্যা করেছে ইসরাইলিরা। নিহত ওই ব্যক্তির পরিবার ও মানবাধিকার গোষ্ঠীগুলোর বরাতে এক প্রতিবেদনে Read more

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, আহত ৩
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, আহত ৩

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কে দাঁড়িয়ে থাকা ইটবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগতির একটি সিএনজি ধাক্কা দিলে তিনজন যাত্রী আহত হয়েছেন।মঙ্গলবার Read more

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত, আহত ৭
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত, আহত ৭

চুয়াডাঙ্গায় ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইক সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় ইজিবাইক চালকসহ একই পরিবারের ৬ সদস্য আহত হয়েছেন।বুধবার (১০ Read more

নেত্রকোনায় ভারতীয় অবৈধ শাড়ি বোঝাই ট্রাক জব্দ
নেত্রকোনায় ভারতীয় অবৈধ শাড়ি বোঝাই ট্রাক জব্দ

নেত্রকোনার বারহাট্টায় জনতার হাতে আটক হওয়া ভারতীয় অবৈধ শাড়ি বোঝাই ট্রাক জব্দ করেছে পুলিশ। প্রায় অর্ধকোটি টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর সঞ্চয়ের টাকা ফেরত, তদন্ত কমিটি গঠন
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর সঞ্চয়ের টাকা ফেরত, তদন্ত কমিটি গঠন

টাঙ্গাইলের ভূঞাপুরের ফলদা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু সাইদ স্বপনের আর্থিক অনিয়ম নিয়ে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর সরকারি Read more

নাটোরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা
নাটোরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

নাটোর সদর উপজেলার চন্দ্রকলা কলেজের যুক্তিবিদ্যা বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক ও নাটোর থেকে প্রকাশিত দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক সাজেদুল ইসলাম সেলিমের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন