গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়া গ্রামে পিতা কর্তৃক ছেলেকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম মো. আনোয়ার হোসেন (২৮) এবং হত্যাকারী তার পিতা মোহাম্মদ আলী (৫০)।স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং এর জেরে পরিবারে নিয়মিত অশান্তি লেগেই থাকত। মঙ্গলবার (২৯ এপ্রিল) গভীর রাতে আনুমানিক ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন মোহাম্মদ আলী। হত্যাকাণ্ডের পর তিনি নিজেই শ্রীপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত পিতাকে থানায় আটক রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ছেলেকে বাংলাদেশ সীমান্তে রেখে পালালেন বাবা
স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ছেলেকে বাংলাদেশ সীমান্তে রেখে পালালেন বাবা

স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে নিজের ১০ বছর বয়সী ছেলেকে বাড়ি থেকে বহু দূরে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে পালিয়ে গেছেন ভারতের Read more

আজও মধ্যপ্রাচ্যের ছাব্বিশ ফ্লাইট বাতিল, ২০ দিনে ৬১৪
আজও মধ্যপ্রাচ্যের ছাব্বিশ ফ্লাইট বাতিল, ২০ দিনে ৬১৪

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও Read more

সড়ক দুর্ঘটনায় মালয়েশিয়ায় দুই প্রবাসীর মৃত্যু
সড়ক দুর্ঘটনায় মালয়েশিয়ায় দুই প্রবাসীর মৃত্যু

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দুই প্রবাসী যুবক নিহত হয়েছে। রোববার (৩১ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৩টা ও বাংলাদেশ Read more

বরিশালে জমে উঠেছে অনলাইন পশুর হাট
বরিশালে জমে উঠেছে অনলাইন পশুর হাট

ঈদুল আজহা উপলক্ষে প্রতিবছরের মত এবছরও বরিশালে জমে উঠেছে পশু বিক্রির অনলাইন হাট। কোরবানীর দুদিন আগে থেকে ক্রেতাদের বাড়ি পৌঁছে Read more

ঘরের জানালা ভেঙেও বাঁচানো গেল না বাক-প্রতিবন্ধী কিশোরীকে
ঘরের জানালা ভেঙেও বাঁচানো গেল না বাক-প্রতিবন্ধী কিশোরীকে

বোরো মৌসুমে ধান কাটা, মাড়াইসহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করছেন গ্রামের মানুষ। বাড়িতে ও মাঠে ধান কাটা, ধান ও Read more

ইতালিতে ব্যাগ থেকে বাংলাদেশি যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার
ইতালিতে ব্যাগ থেকে বাংলাদেশি যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

ইতালিতে বাংলাদেশি যুবকের খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। এই খবর পাওয়ার পর থেকেই নিহত অভির দেশের বাড়ি মাদারীপুরের রাজৈর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন