জয়পুরহাটে বাহাস নিয়ে শফি কাসেমী সংবাদ সম্মেলন করে মিথ্যাচার ও অপপ্রচার করেছে দাবি করে সংবাদ সম্মেলন করেছে ড. আশরাফ আলীমুল্লহ সিদ্দীকীর ভক্ত ও মুরশিদবৃন্দ। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে ক্ষেতলাল প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনে ড. আশরাফ আলীমুল্লহ সিদ্দীকীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মুহাম্মাদ আমানুল্লাহ আমান।লিখিত বক্তব্যে তিনি বলেন, শফী কাসেমী জয়পুরহাটে গিয়ে সংবাদ সম্মেলন করে কিছু ভিত্তিহীন দাবি উপস্থাপন করেছে, যা কখনোই সত্য নয়। সংবাদ সম্মেলনে সে দাবি করেছে, জয়পুরহাটে আমাদের প্রতিনিধি নাকি এসপি অফিসে গিয়ে বাহাসের প্রস্তাব দিয়েছিল এবং আমরা নাকি, এসপি মহোদয়ের দেওয়া তারিখে এসপি অফিসে গিয়ে বাহাসে অংশগ্রহণ করবো। বাহাসে যারা বিজয়ী হবে আশরাফ সিদ্দিকী ও তার লোকজন তাদের কথা বিনা বাক্যে মেনে নেবে এবং নিজেদেরকে পরাজিত ও বাতিল বলে স্বীকার করে নেবে। এই রকম কোনো চুক্তিনামা বা ডিড অথবা এইরকম কোন কথা এসপি মহোদয় বা তাদের সাথে হয়নি।এসপি তার অফিস কক্ষে বাহাস নয়, আলোচনার প্রস্তাব করেছিলেন। আমরা তখন শান্তি প্রতিষ্ঠার জন্য এসপির কাছে লিখিতভাবে বাহাসের শর্তনামাসহ ডিড জমা দিই। এসপিকে আমরা পরিষ্কারভাবে বলি- বাহাস হবে খোলা ময়দানে, জনসম্মুখে, শর্তসাপেক্ষে। কোন আবদ্ধ ঘরে নয়। শফী ও তার প্রতিনিধিগণ কেউ বাহাসের ডিডে স্বাক্ষর করতে রাজি হয়নি।প্রকৃত ঘটনা হলো, গত ৬ এপ্রিল জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আমাদের সম্মানিত মুর্শিদ কিবলা মুহাম্মাদ এম এম ড. আশরাফ আলীমুল্লহ সিদ্দীকী উনার ওয়াজ মাহফিল ছিল। সে অনুযায়ী মাহফিল কমিটি প্রশাসনের নিকট থেকে মাহফিলের অনুমতি নেয়। কিন্তু কওমী, চরমোনাই এবং ইলিয়াসি তাবলীগীরা মাহফিল বন্ধের ষড়যন্ত্র করে হঠাৎ করে মাহফিলের ২ দিন আগে একইদিন একই মাঠে তারাও মাহফিল করবে মর্মে মাহফিলের পোস্টার তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করতে থাকে এবং তারাই আবার প্রশাসনের কাছে গিয়ে এআই প্রযুক্তি দ্বারা এডিট করা কিছু কাটিং ওয়াজ শুনিয়ে মাহফিল বন্ধ করার জন্য কান্নাকাটি করে। প্রশাসনকে তারা বলে মাহফিল হলে নাকি মারামারি হবে, রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, আইনশৃঙ্খলার অবনতি হবে ইত্যাদি বলে। পরে এসপি মহোদয় মাহফিল কর্তৃপক্ষকে মাহফিল না করার জন্য নির্দেশ করে।মাহফিল কর্তৃপক্ষ প্রশাসনকে সম্মান করে মাহফিল না করার সিদ্ধান্ত নেয়। পরে এসপি মহোদয় দুই পক্ষকে তার অফিসে বসে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য বলেন। যে বিষয়ে তখনও কোন সিদ্ধান্ত হয়নি। এর মধ্যে কথিত মিথ্যাবাদী শফী কাসেমী লোক দেখানো বাহাসের চ্যালেঞ্জ গ্রহণ করা মর্মে ফেসবুকে বিভ্রান্তিকর অপপ্রচার শুরু করে।আমরা স্পষ্ট করে বলেছি, এইসব বাতিল ফেরকাদের সাথে বাহাসে বসার জন্য খোলা ময়দানে আমরা সবসময়ই প্রস্তুত। প্রয়োজন হলে প্যান্ডেল খরচও আমরাই বহন করবো।সংবাদ সম্মেলনে শফী কাসেমী ভিত্তিহীন দাবিসমূহ ও তার খণ্ডন- ডক্টরেট ডিগ্রি, মুর্শিদ ক্বিবলা উপাধি, কাফের ফতোয়া নিয়ে অপপ্রচার ও রাজারবাগীদের সাথে সম্পৃক্ততার মিথ্যা অভিযোগ করেছে, যা সত্য নয়। এছাড়া কওমী ফেরকা, কওমীদের একটি শাখা- হেফাজতে ইসলাম, ছয় উসূল তাবলীগ জামাত, তাদের আরও একটি অংশ- চরমোনাই গং বলে জানানো হয়েছে।এসময় উপস্থিত ছিলেন, ড. আশরাফ আলীমুল্লহ সিদ্দীকীর অনুসারি, রাফিউল ইসলাম, এনামুল হক, রবিউল ইসলাম, সাইফুল ইসলাম, মুরশিদুল ইসলামসহ অন্যান্যরা।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাজীপুরের সেই ধর্ষককে গ্রেপ্তারের আলটিমেটাম
কাজীপুরের সেই ধর্ষককে গ্রেপ্তারের আলটিমেটাম

সিরাজগঞ্জের কাজীপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আসামি আব্দুল মজিদ মিনুকে (২৬) দ্রুত গ্রেপ্তার করতে মানববন্ধন ও প্রতিবাদ Read more

রাজাকারদের ছবি টাঙিয়ে স্বাধীনতাকে অপমান করেছে শিবির: নাছির
রাজাকারদের ছবি টাঙিয়ে স্বাধীনতাকে অপমান করেছে শিবির: নাছির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে স্বাধীনতাবিরোধী রাজাকারদের ছবি টাঙানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। মঙ্গলবার Read more

শান্তি চুক্তিতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের স্বাক্ষর চান জেলেনস্কি
শান্তি চুক্তিতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের স্বাক্ষর চান জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে যে কোনো পরিকল্পনায় ইউক্রেন, রাশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্র— এই চার Read more

রাজস্ব ফাঁকি: এনবিআরের অভিযানে ৯ মাসে আদায় ৯৯৪ কোটি টাকা
রাজস্ব ফাঁকি: এনবিআরের অভিযানে ৯ মাসে আদায় ৯৯৪ কোটি টাকা

জাতীয় রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের মাঠ পর্যায়ের দফতর এবং Read more

এবার অসুস্থ হেফাজত নেতার পাশে দাঁড়ালেন তারেক রহমান
এবার অসুস্থ হেফাজত নেতার পাশে দাঁড়ালেন তারেক রহমান

ক্যান্সারে আক্রান্ত হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা এনামুল হাসান ফারুকীর চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত Read more

‘আমার লাইফটা এলোমেলো, সবকিছু শেষ’- বিবিসিকে বললেন জুলাইয়ে আহত একজন
‘আমার লাইফটা এলোমেলো, সবকিছু শেষ’- বিবিসিকে বললেন জুলাইয়ে আহত একজন

"সবকিছু মিলে খুব ভোগান্তির মধ্যে আছি। আর্থিকভাবে, পারিবারিকভাবে আমি খুব সমস্যার মধ্যে আছি। আমার বউ চলে গেছে। ভাবছে আমার শরীরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন