কাশ্মিরের পেহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দ্বিতীয়বারের মতো মন্ত্রীসভার নিরাপত্তা বিষয়ক কমিটির (সিসিএস) বৈঠকে বসবেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামীকাল বুধবার (৩০ এপ্রিল) গুরুত্বপূর্ণ মোদি ও অন্যান্য মন্ত্রীদের মধ্যে কয়েকটি বৈঠক হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। মন্ত্রীসভার নিরাপত্তা বিষয়ক কমিটি ভারতের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ সিদ্ধান্ত নিয়ে থাকে।বুধবার সকাল ১১টায় বৈঠকটি হবে। এতে ভারতের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আলোচনা হতে পারে। এর আগে গত বৃহস্পতিবার সিসিএসের সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ, সিন্ধু নদের চুক্তি বাতিলসহ বিভিন্ন সিদ্ধান্ত নেন মোদি।নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকের পর রাজনীতি বিষয়ক কমিটির (সিসিপিএ) সঙ্গে আলোচনায় বসবেন ভারতীয় প্রধানমন্ত্রী। এই কমিটিতে আছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যোগাযোগমন্ত্রী নিতিন গড়কড়ি, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ এবং অন্যান্য জ্যেষ্ঠ মন্ত্রীরা।রাজনীতি বিষয়ক কমিটির বৈঠকের পর মোদি অর্থনীতি বিষয়ক কমিটির সঙ্গেও আলোচনায় মিলিত হবেন।গত বৃহস্পতিবারের বৈঠকের পর পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু ব্যবস্থা নেওয়ার পর দেশের সশস্ত্র বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা ও কাশ্মির হামলাকারীদের বিচারের মুখোমুখি করার কথা জানায় ভারত সরকার।ভারতের ব্যবস্থার বিরুদ্ধে পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নেয়। তারা ভারতের সঙ্গে সিমলাসহ অন্যান্য দ্বিপক্ষীয় চুক্তি বাতিল, ভারতীয়দের পাকিস্তান ছাড়ার নির্দেশ এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অবনমন করে।এরপর থেকে ভারত-পাকিস্তান সীমান্তে প্রায় প্রতিরাতে গোলাগুলির ঘটনা ঘটছে। যুদ্ধের আশঙ্কা থেকে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাটুরিয়ায় নির্মাণাধীন ব্রিজে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
সাটুরিয়ায় নির্মাণাধীন ব্রিজে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নির্মাণাধীন একটি ব্রিজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ খান (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ই আগস্ট) সকাল Read more

গাজায় খাদ্যের প্রলোভন দেখিয়ে ১০২ ফিলিস্তিনিকে হত্যা
গাজায় খাদ্যের প্রলোভন দেখিয়ে ১০২ ফিলিস্তিনিকে হত্যা

ফিলিস্তিনের গাজায় মানবসভ্যতার ইতিহাসে অন্যতম ভয়াবহ গণহত্যা চলছে। দিন দিন দখলদার ইসরায়েলি বাহিনীর তাণ্ডব বাড়ছে। ফিলিস্তিনিদের হত্যায় ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক Read more

মৌলভীবাজার সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে উদ্যোক্তা মেলা
মৌলভীবাজার সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে উদ্যোক্তা মেলা

মৌলভীবাজার সরকারি কলেজ এর হিসাববিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থীদের আয়োজনে উদ্যোক্তা মেলা-২৫ এর সফল সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) Read more

ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগের শুনানি আজ
ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগের শুনানি আজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিতের মেয়াদ বাড়িয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ঢাকা Read more

আলোচিত বাংলাদেশি পর্ন-তারকা দম্পতি গ্রেপ্তার
আলোচিত বাংলাদেশি পর্ন-তারকা দম্পতি গ্রেপ্তার

অবশেষে গ্রেপ্তার হলেন ‘আলোচিত’ বাংলাদেশি পর্ন-তারকা দম্পতি বৃষ্টি ও আজিম। বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে Read more

সৌদির সহায়তায় ১২৫ কেজি কোকেইন জব্দ লেবাননে
সৌদির সহায়তায় ১২৫ কেজি কোকেইন জব্দ লেবাননে

লেবাননের অভ্যন্তরীণ মন্ত্রী আহমাদ হাজ্জার গতকাল মঙ্গলবার (২ আগস্ট) ঘোষণা করেছেন, দেশটির মাদকবিরোধী ব্যুরো সম্প্রতি ১২৫ কেজি কোকেইন জব্দ করেছে।মন্ত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন