বরিশাল নগরীতে ছিড়ে যাওয়া তারে বিদ্যুতায়িত হওয়া গেট স্পর্শ করে হোটেল কর্মচারী সুজন (১৫) মারা গেছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে নগরীর প্যারারা রোডে মোমিন খাবার ঘরের পাশে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দুর্ঘটনার আগে শিশু সুজন গোসল করে পার্শ্ববর্তী হোটেলের যাওয়ার জন্য ভাড়া বাড়ি থেকে বের হচ্ছিলেন। এসময় বের হওয়ার জন্য হাত দিয়ে গেট খুলতে গিয়ে চিৎকার দিয়ে ঘটনাস্থলে মারা যান।মৃত সুজন প্যারারা রোডের মমিন খাবার ঘরে চাকরী করতেন। পটুয়াখালীর বাউফলের বাসিন্দা সুজন হোটেলের পিছনের বাড়ির একটি কক্ষে ভাড়ায় বসবাস করতেন।ঘটনার প্রত্যক্ষদর্শী আলামিন জানান, শিশু সুজন বেলা ১১টার দিকে গোসল করে হোটেলে কাজে যোগ দিতে বের হচ্ছিলেন। তখন আগে থেকেই একটি ছেড়া তার পরে গেট বিদ্যুতায়িত হয়েছিল। সুজন গেট খুলতে গেলেই বিদ্যুতায়িত হয়ে সুজন ‘মা’ বলে একটি চিৎকার দিয়ে আটকে থাকে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়। সেখানকার জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মমিন খাবার ঘরের মালিক নূর আলম বলেন, বাউফলের বাসিন্দা সুজন ৯ হাজার টাকা বেতনে নয় মাস আগে আমার এখানে কাজে যোগ দিয়েছিল। তিনি বেতনের টাকায় তার বাবা-মাকে দেয়ার পাশাপাশি তার ব্যক্তিগত খরচ বহন করতো। তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে। লাশ এখন শেবাচিম হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান তিনি।কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার কোন তথ্য আমাদের কাছে নেই। খোঁজখবর নিয়ে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে এলজিইডিতে ৯ মাসে ২২৮৭টি স্কিমের অগ্রগতি ৮১ শতাংশ
টাঙ্গাইলে এলজিইডিতে ৯ মাসে ২২৮৭টি স্কিমের অগ্রগতি ৮১ শতাংশ

টাঙ্গাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) চলতি অর্থ বছরে আওয়ামীলীগের ফ্যাসিস্ট এমপিদের সুপারিশকৃত ২৮টি উন্নয়ন কাজের স্কীম বাতিল করা হয়েছে। Read more

একসঙ্গে এনটিসি ও পিকেএসএফ’র পরিচালক হলেন সাংবাদিক সালেহ উদ্দিন
একসঙ্গে এনটিসি ও পিকেএসএফ’র পরিচালক হলেন সাংবাদিক সালেহ উদ্দিন

চুনারুঘাট উপজেলার কৃতি সন্তান ও দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন একসঙ্গে ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি)১৪টি চা বাগান ও পল্লীকর্ম Read more

বাংলাদেশ-পাকিস্তানসহ ৫০ দেশের তুলনায় বেশি শুল্ক দেবে ভারত
বাংলাদেশ-পাকিস্তানসহ ৫০ দেশের তুলনায় বেশি শুল্ক দেবে ভারত

বাংলাদেশসহ ৭০টি দেশের জন্য নতুন শুল্কহার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দর কষাকষির পর বাংলাদেশের শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে Read more

মুন্সিগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং-সার্ভার শাখায় তালা, ডিজিএম অবরুদ্ধ
মুন্সিগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং-সার্ভার শাখায় তালা, ডিজিএম অবরুদ্ধ

মুন্সিগঞ্জের শ্রীনগরে পল্লী বিদ্যুতের অফিসের বিলিং ও সার্ভার শাখায় তালা ঝুলিয়েছে আন্দোলনকারী কর্মচারীরা। এ সময় প্রায় আধা ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় Read more

আনোয়ারায় রাস্তা খুঁড়ে দুই বছর পার ঠিকাদারের, জনভোগান্তি চরমে
আনোয়ারায় রাস্তা খুঁড়ে দুই বছর পার ঠিকাদারের, জনভোগান্তি চরমে

চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নের উত্তর সরেঙ্গা ও ফকির পাড়ার প্রায় দুই কিলোমিটার এলাকার পর্যন্ত সড়ক সংস্কার ও সম্প্রসারণ কাজ এখন Read more

মালয়েশিয়ায় ২০ বাংলাদেশিসহ আটক ৩৩
মালয়েশিয়ায় ২০ বাংলাদেশিসহ আটক ৩৩

মালয়েশিয়ায় অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে ২০ বাংলাদেশিসহ ৩৩ জন অভিবাসীকে আটক করেছে দেশটির কেলান্তান ইমিগ্রেশন বিভাগ।সোমবার (১৪ এপ্রিল) ভোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন