দুই জায়ান্ট আবাহনী এবং মোহামেডানের মধ্যে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপার লড়াই জমে উঠেছিল। টুর্নামেন্টজুড়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মঙ্গলবারের (২৯ এপ্রিল) ম্যাচটি পরিণত হয়েছিল অলিখিত ফাইনালে। অবশেষে সে ফাইনাল জিতে টানা চতুর্থবারের মতো ডিপিএল শিরোপা জয় করেছে আবাহনী। মিরপুরের হোম অব ক্রিকেটে এদিন টস জিতে মোহামেডানকে ব্যাটিংয়ে পাঠায় আবাহনী। চোটের কারণে মোহামেডানের নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের টুর্নামেন্ট আগেই শেষ হয়েছে। নিষেধাজ্ঞার কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলটির বদলি অধিনায়ক তাওহীদ হৃদয়ও ছিলেন অনুপস্থিত। এমন পরিস্থিতি আবাহনীর বিপক্ষে মোহামেডানের নেতৃত্ব দেন ওপেনার রনি তালুকদার।নেতৃত্ব পেয়ে ব্যাট হাতে দলকে ভালো শুরু এনে দেওয়ার চেষ্টা করেছিলেন রনি। রিপন মণ্ডলের বলে ক্যাচ হয়ে ফেরার আগে তার ব্যাটে আসে ৪৫ রান। দলটির পক্ষে সর্বোচ্চ ৫০ রান করে এসেছে মাহমুদউল্লাহ এবং আরিফুল ইসলামের ব্যাটে। ৪২ রান করেন ফরহাদ হোসেন। তবে এই ব্যাটাররা তাদের ইনিংসগুলোকে আরও ফুলিয়ে-ফাঁপিয়ে তুলতে না পারার মাশুল গুনতে হয়েছে মোহামেডানকে। ৫০ ওভার শেষে তাদের রান দাঁড়ায় ৭ উইকেটে ২৪০।শক্তিশালী আবাহনীর জন্য এই রান চ্যালেঞ্জিং হওয়ার কথা ছিল না। মোহামেডানের বোলাররা এই পুঁজি নিয়ে ন্যূনতম লড়াইটাও করতে পারেননি। শুরুতেই অবশ্য আবাহনীর ওপেনার শাহরিয়ার কমলকে (১) ফিরিয়েছিলেন এবাদত হোসেন। অন্য ওপেনার পারভেজ হোসেন ইমনও ২৮ রানের বেশি করতে পারেননি। তবে অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত (৭৮*), মোহাম্মদ মিঠুন (৬৬*) এবং জিসান আলমের (৫৫) তিন ফিফটিতে শেষ পর্যন্ত ৯.২ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত-৪০
নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত-৪০

নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুরে বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।রোববার Read more

বরিশালে সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান
বরিশালে সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান

সন্ত্রাসীদের ধরতে মাঠে নেমেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে বরিশাল নগরীর ১৪ নং ওয়ার্ডের রিফিউজি কলোনীটিতে হানা দেয় পুলিশ Read more

সরকারি সেবায় ঘুষ-দুর্নীতির শিকার ৩১.৬৭ শতাংশ নাগরিক: জরিপ
সরকারি সেবায় ঘুষ-দুর্নীতির শিকার ৩১.৬৭ শতাংশ নাগরিক: জরিপ

গত এক বছরে যেসব নাগরিক সরকারি সেবা গ্রহণ করেছেন তাদের মধ্যে ৩১.৬৭ শতাংশ নাগরিক ঘুষ-দুর্নীতির শিকার হয়েছেন। সেখানে পুরুষ ৩৮.৬২ Read more

ছাদ চুইয়ে নোংরা পানি, আন্তর্জাতিক টার্মিনালের ভিতরে ‘ঝরনা’
ছাদ চুইয়ে নোংরা পানি, আন্তর্জাতিক টার্মিনালের ভিতরে ‘ঝরনা’

সামান্য বৃষ্টিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। টার্মিনালের ছাদের নোংরা পানি ও বৃষ্টির পানিতে সয়লাব হয়ে Read more

এশিয়া কাপে ভারতের রাজকীয় সূচনা
এশিয়া কাপে ভারতের রাজকীয় সূচনা

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্সে জয় তুলে নিল ভারত। সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ৫৭ রানে অলআউট করার পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন