ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে ৬ দফা দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১টার দিকে মাসকান্দাস্থ ক্যাম্পাসে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে প্রতিষ্ঠানটির প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। এর আগে সকাল ১১টা থেকে শুরু হওয়া আন্দোলনে শিক্ষার্থীরা একাডেমিক ও প্রশাসনিক ভবন থেকে শিক্ষক-কর্মচারীদের বের করে দেন। এতে প্রতিষ্ঠানটিতে সৃষ্টি হয় অচলাবস্থা।আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্র প্রতিনিধি মো. রেদোয়ান উজ জামান বলেন, “৬ দফা দাবিতে আমাদের শাটডাউন কর্মসূচি চলছে। সংস্কার কমিটি দাবি বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা প্রকাশ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”এদিকে আন্দোলনের ফলে পুরো ক্যাম্পাস কার্যত বন্ধ হয়ে গেছে। ক্লাস, ল্যাব, প্রশাসনিক কার্যক্রম—সবকিছু বন্ধ রয়েছে। আন্দোলন দীর্ঘায়িত হলে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে এর বড় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এ বিষয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. শওকত হোসেন বলেন, শিক্ষার্থীদের চলমান আন্দোলনের কারণে প্রতিষ্ঠানটিতে অচলাবস্থা দেখা দিয়েছে। বিষয়টির দ্রুত সমাধান প্রয়োজন, যাতে শিক্ষার পরিবেশ বজায় থাকে।উল্লেখ্য, শিক্ষার্থীরা যেসব দাবিতে আন্দোলন করছে, সেগুলোর মধ্যে রয়েছে শিক্ষার মান উন্নয়ন, ল্যাব আধুনিকীকরণ, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের উন্নয়ন, ন্যায্য বৃত্তি প্রদান, প্রশাসনিক স্বচ্ছতা এবং চাকরি ক্ষেত্রে ডিপ্লোমা শিক্ষার্থীদের অবমূল্যায়ন রোধ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর বিল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
ফুলবাড়ীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর বিল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর বিল থেকে শাফিয়া বেগম (৪৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি Read more

পৃথিবীতে শতবর্ষী মানুষের সংখ্যা কীভাবে বাড়ছে?
পৃথিবীতে শতবর্ষী মানুষের সংখ্যা কীভাবে বাড়ছে?

২০২৪ সালে বিশ্বে ১০০ বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা ছিল প্রায় ছয় লাখের মত। ধারণা করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে Read more

সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি
সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি

আজ মঙ্গলবার (২৭ মে) থেকে সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।সোমবার (২৬ মে) রাতে সচিবালয় নিরাপত্তা Read more

শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা পরিবার থেকে চাপানো যাবে না: এনসিপি শাকিল
শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা পরিবার থেকে চাপানো যাবে না: এনসিপি শাকিল

শিক্ষার্থীদের তারা ভবিষ্যতে কি হবে সে চিন্তা পরিবার থেকে চাপানো যাবেনা। প্রত্যেকটি শিক্ষার্থীকে তার সুপ্ত প্রতিভার বিকাশের সুযোগ দেয়া গেলে Read more

মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাবে যুক্তরাজ্য: কিয়ার স্টারমার
মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাবে যুক্তরাজ্য: কিয়ার স্টারমার

ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা, পাল্টা হামলা ঘিরে চলমান চরম উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠানোর কথা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী Read more

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এ অবস্থায় দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন