‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলায় অনুষ্ঠিত হলো আন্তঃধর্মীয় সংলাপ।  এই সংলাপের আয়োজন করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) বাঘা উপজেলা, যা Multi Stakeholder Initiative for Peace and Stability (MIPS) এর একটি গুরুত্বপূর্ণ অংশ।অনুষ্ঠানটি পিএফজি এম্বাসেডর মো: সুরুজ্জামানের সভাপতিত্বে পিএফজি সদস্য অপূর্ব কুমার সাহার সঞ্চালনায় শুরুতে কোরআন তেলাওয়াত, গীতা ও বাইবেল পাঠের মাধ্যমে মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে ১০.৩০ মিনিটে বাঘা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, এমএম শফিকুর রহমান এরিয়া কোর্ডিনেটর দি হাঙ্গার প্রজেক্ট রাজশাহী, রোকনুজ্জামান আহমেদ ফিল্ড কোর্ডিনেটর দি হাঙ্গার প্রজেক্ট রাজশাহী, হেলাল উদ্দিন দি হাঙ্গার প্রজেক্ট রাজশাহী, রানু আক্তারী এম্বাসেডর পিএফজি, আমিরুল ইসলাম এম্বাসেডর পিএফজি, উত্তম কুমার কোর্ডিনেটর পিএফজি বাঘা,  সাইফুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, সাহীদুল ইসলাম সাভাপতি বাঘা পৌর জামাত, কামাল হোসেন সভাপতি বাঘা পৌর বিএনপি, মোছা: সেলিনা আক্তার শাপলা মহিলা সভা নেত্রী বাঘা উপজেলা বিএনপি, নীরেন্দ্রনাথ সরকার, নাসরীন আক্তার, ড. আব্দুস সালাম, বেনজির আহমেদসহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।  এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি আক্তার।অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্ম কখনো সংঘাতের কারণ হতে পারে না। শান্তি, সহনশীলতা ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ আমাদের ধর্মগুলোর মূল শিক্ষা। তারা আরও বলেন, “সম্প্রীতি রক্ষায় সব ধর্মের মানুষকে একত্রে কাজ করতে হবে, তাহলেই সংঘাত নয়, শান্তির বাংলাদেশ গড়া সম্ভব হবে।” পরে উন্মুক্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পানিতে ডুবে প্রাণ গেল চার শিশুর
পানিতে ডুবে প্রাণ গেল চার শিশুর

কক্সবাজারের রামু ও চকরিয়ায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একদিনে চারটি শিশুর এই মৃত্যুতে শোকের Read more

ক্লাব বিশ্বকাপে ফ্লুমিনেন্সকে হারিয়ে ফাইনালে চেলসি
ক্লাব বিশ্বকাপে ফ্লুমিনেন্সকে হারিয়ে ফাইনালে চেলসি

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ইংলিশ ক্লাব চেলসি। অন্যদিকে বুধবার দিবাগত রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে Read more

২ নাতিকে বাঁচাতে নদে ঝাঁপ দাদির, ৩ জনের মরদেহ উদ্ধার
২ নাতিকে বাঁচাতে নদে ঝাঁপ দাদির, ৩ জনের মরদেহ উদ্ধার

ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসানচরে কুমারনদ থেকে ডুবে নিখোঁজ হওয়া শিশু সোয়াদের (৭) মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। আজ Read more

ইরানের বিজয়ের কথা শুনেই রেজা পাহলভি হাসপাতালে
ইরানের বিজয়ের কথা শুনেই রেজা পাহলভি হাসপাতালে

অভূতপূর্ব এক ছবি-তেহরানের ইনকিলাব স্কয়ার। বারো দিন শেষে যুদ্ধবিরতির পর ইরানিদের উচ্ছাস-আনন্দগাথা, শোকগাথা প্রকাশের মিলনমেলার সাক্ষী হলো তেহরানের প্রাণকেন্দ্রে থাকা Read more

ময়মনসিংহে সরবরাহ থাকলেও স্বস্তি নেই মৌসুমী সবজির দাম নিয়ে
ময়মনসিংহে সরবরাহ থাকলেও স্বস্তি নেই মৌসুমী সবজির দাম নিয়ে

শীত মৌসুমে সবজির ভরা বাজার। ময়মনসিংহের বাজারগুলোতে এমন দৃশ্য থাকলেও এর সুফল পাচ্ছেন না ক্রেতারা।   পর্যাপ্ত সরবরাহের মধ্যেও গত এক Read more

ষড়যন্ত্রের বিরুদ্ধে দৃঢ় বার্তা দিলেন রফিকুল ইসলাম
ষড়যন্ত্রের বিরুদ্ধে দৃঢ় বার্তা দিলেন রফিকুল ইসলাম

ষড়যন্ত্র করে ইসলামের বিজয় ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন