ষড়যন্ত্র করে ইসলামের বিজয় ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।রবিবার (২২ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রফিকুল ইসলাম আরও অভিযোগ করেন, ইতোমধ্যে ইন্টেরিম সরকারের এক অন্যতম উপদেষ্টা রাজস্বাক্ষী হয়ে বলেছেন, নির্বাচনে তাদের (জামায়াত) মেইনস্ট্রিমে আসতে দেয়নি। গত দেড় বছর আওয়ামী লীগের চেহারা দেখা যায়নি। কিন্তু ভোটের দিন তারা তাদের চিরশত্রু ধানের শীষকে ভোট দিয়েছে।তিনি নির্বাচনী প্রেক্ষাপট ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সংবিধান বিষয়ক মন্তব্যও করেছেন। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সেক্রেটারি কথায় কথায় সংবিধানের দোহাই দিয়ে বলতেন, আমরা সংবিধানের বাইরে এক চুলও নড়ব না। তাদের মতই আপনারাও সংবিধানের দোহাই দিয়ে জুলাইকে অবজ্ঞা করে কথাবার্তা বলছেন। জুলাইকে পাশ কাটিয়ে আপনারা অতীতকে ভুলে যাচ্ছেন। জনগণ তা মানবে না। টালবাহানা না করে দ্রুত গণপরিষদের শপথ গ্রহণ করে জুলাই সনদকে স্বীকৃতি দিয়ে জনরোষ থেকে বাঁচার চেষ্টা করেন।রফিকুল ইসলাম আরো যোগ করেন, ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামের বিজয় থামানো যাবে না। যতদিন দেশে ইসলামের বিজয় না হবে, ততদিন আমরা লড়াই চালাবো। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা অত্যাবশ্যক।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জন্মদিনে মুগ্ধকে স্মরণ করে আবেগঘন পোস্ট ভাই স্নিগ্ধর
জন্মদিনে মুগ্ধকে স্মরণ করে আবেগঘন পোস্ট ভাই স্নিগ্ধর

গত বছরের পুলিশের গুলিতে শহীদ হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আজকের এই দিনে (৯ Read more

যুক্তরাষ্ট্র-রাশিয়া বৈঠকে জেলেনস্কিকে প্রয়োজন নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্র-রাশিয়া বৈঠকে জেলেনস্কিকে প্রয়োজন নেই: ট্রাম্প

রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্ভাব্য বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে প্রত্যাশা করছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Read more

কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন পলক
কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন পলক

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে রাজধানীর যাত্রাবাড়ী থানার ২ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (৯ জুলাই) শুনানি শেষে ঢাকার Read more

এবারের নির্বাচন হবে বিশ্বজুড়ে স্বীকৃত ও প্রশংসিত: সালাহ উদ্দিন আহমদ
এবারের নির্বাচন হবে বিশ্বজুড়ে স্বীকৃত ও প্রশংসিত: সালাহ উদ্দিন আহমদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা করতে কক্সবাজারের চকরিয়ায় পৌরসভা বিএনপির প্রতিনিধি সভা Read more

জামিনে মুক্তি পেয়ে ৬ বিএনপি নেতাকর্মীকে কোপালেন যুবলীগ নেতা
জামিনে মুক্তি পেয়ে ৬ বিএনপি নেতাকর্মীকে কোপালেন যুবলীগ নেতা

জামিনে মুক্তি পেয়ে বরিশাল মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়কসহ ৬ বিএনপি নেতাকর্মীকে কুপিয়ে গুরুতর জখম করেছে ওয়ার্ড যুবলীগের সদস্য আল আমিন। Read more

ধামরাইয়ে পিটিয়ে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে ৫
ধামরাইয়ে পিটিয়ে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে ৫

ঢাকার ধামরাইয়ে সাবু (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার শ্বশুর ও শালাসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন