নওগাঁর ধামইরহাটে বরেন্দ্র ডিপ টিউবওয়েল এর অবৈধ অপারেটর কর্তৃক কৃষক আতোয়ার রহমানকে কুপিয়ে জখম ও হত্যা চেষ্টার পাশাপাশি বরেন্দ্র প্রকৌশলীর নীরবতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় ধামইরহাট কৃষক বাঁচাও ফোরামের আয়োজনে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার নেতাকর্মীরা সমর্থন জানিয়ে কৃষকের পাশে দাঁড়ান। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার নায়েবে আমির ও নওগাঁ-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক, সাবেক চেয়ারম্যান ও কৃষক বাঁচাও ফোরামের আহবায়ক মাওলানা মো. আতাউর রহমান, সদস্য সচিব রেজওয়ান, কৃষক আব্দুর রশিদ, ভুক্তভোগী কৃষক পরিবারের সদস্য মো. সানোয়ার হোসেন, বেলাল হোসেন প্রমুখ। মানববন্ধনে কৃষকের ভাতিজা বেলাল হোসেন জানান, গত ২৭ এপ্রিল রবিবার সকালে আমার চাচা আতোয়ার রহমান উপজেলার আলমপুর ইউনিয়নের দেউলবাড়ি এলাকায় ৩২ শতাংশ জমিতে পানি সেচ বাবদ পূর্বের চেয়ে চলতি মৌসুমে ৫শত টাকা অতিরিক্ত পরিশোধ করার পরেও জমিতে পানি না পাওয়ায় প্রতিবাদ জানান। এসময় অপারেটর একই এলাকার মৃত আলীমদ্দিনের ছেলে আক্কাস আলী প্রতিবাদ করার কারণে আমার চাচা আতোয়ার রহমানকে বেধড়ক মারধর করেন এবং আমার চাচার এক পা ভেঙ্গে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছে। ঘটনায় জড়িত অপরাধীদের বিচারের পাশাপাশি বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থ বাণিজ্য করে এমন অপারেটর নিয়োগ দেয়ার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘বিএনপি জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে’
‘বিএনপি জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে’

আগামী ১৫ অক্টোবর স্বাক্ষরিত হতে যাওয়া ‘জুলাই সনদকে’ তার দল ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল Read more

ডাকসু নির্বাচনের ভোট ফের গণনা করতে লিখিত আবেদন করলেন উমামা
ডাকসু নির্বাচনের ভোট ফের গণনা করতে লিখিত আবেদন করলেন উমামা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি নতুন করে গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পরাজিত Read more

সাকিব যেভাবে নিজের ক্যারিয়ারের কবর খুঁড়লেন
সাকিব যেভাবে নিজের ক্যারিয়ারের কবর খুঁড়লেন

এক সময় বাংলাদেশে সাকিব আল হাসান ছিল ঘরে ঘরে পরিচিত নাম। কোটি মানুষের কাছে তিনি ছিলেন অনুপ্রেরণার প্রতীক, আশার আলো। Read more

ধর্ষণের হুমকি ও সাইবার বুলিংয়ের প্রতিবাদে ডিআইইউ ছাত্রদলের বিক্ষোভ
ধর্ষণের হুমকি ও সাইবার বুলিংয়ের প্রতিবাদে ডিআইইউ ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী ও ডাকসু প্রার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং সারাদেশে Read more

ই-কমার্স শুরু করছেন বিল গেটসের মেয়ে
ই-কমার্স শুরু করছেন বিল গেটসের মেয়ে

উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটসের মেয়ে ফোবি গেটস । সাবেক রুমমেট সোফিয়া কিয়ানির সঙ্গে যৌথভাবে Read more

কাল নাগিনীর হাড়ে ফাঁটল, চিকিৎসা হচ্ছে মানুষের মতোই!
কাল নাগিনীর হাড়ে ফাঁটল, চিকিৎসা হচ্ছে মানুষের মতোই!

পটুয়াখালীর কলাপাড়ায় একটি মৃদু বিষধর কাল সাগিনী সাপ আহতাবস্থায় উদ্ধারের পর উন্নত চিকিৎসার জন্য ভেটেনারি সার্জনের পরামর্শে এক্সরে করেছে এনিমেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন