পাকিস্তানে তেলের ট্যাংকারে আগুন লাগার পর বিস্ফোরণে ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার ( ২৮ এপ্রিল) বেলুচিস্তান প্রদেশের নোশকি জেলায় এ দুর্ঘটনা ঘটে। নোশকির ডেপুটি কমিশনার (ডিসি) আমজাদ সোমরো জানান, নোশকির একটি ট্রাক ডিপোতে পার্ক করা ট্যাংকারটিতে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। এ সময় আগুনের সূত্রপাত হয়। আগুন নেভানোর চেষ্টাকালে ট্যাংকারটি বিস্ফোরিত হলে দমকল বাহিনীর কর্মীরাও গুরুতর আহত হন।ডিসি সোমরো আরও জানান, বিস্ফোরণের সময় আশপাশে থাকা সাধারণ মানুষও গুরুতর দগ্ধ হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের শরীরের ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। আহতদের মধ্যে কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন, যারা ঘটনাস্থলে ভিড় নিয়ন্ত্রণ করছিলেন। গুরুতর দগ্ধদের হেলিকপ্টারে করে কোয়েটায় স্থানান্তরের প্রক্রিয়া চলছে।প্রাথমিক তদন্তে শর্ট সার্কিটের কারণে ট্যাংকারের জ্বালানি ট্যাংকে আগুন লেগে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের তীব্রতায় ট্যাংকারের আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজন আগুনের লেলিহান শিখায় আক্রান্ত হন।কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে ২৮ জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া সামান্য আহত হয়েছেন এমন ১০ জনের বেশি প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি এ দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে ত্রাণ কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার কথা বলেছেন। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে জরুরি পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। সরকার ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।পাকিস্তানে তেল ট্যাংকারের বিস্ফোরণের ঘটনা নতুন নয়। ত্রুটিপূর্ণ ট্যাংক, অতিরিক্ত বোঝাই বা যান্ত্রিক ত্রুটির কারণে প্রায়শই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। দাহ্য পদার্থ পরিবহণের কারণে তেল ট্যাংকার দুর্ঘটনার ঝুঁকি সবসময়ই বেশি থাকে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঐতিহাসিক চা শ্রমিক দিবস আজ
ঐতিহাসিক চা শ্রমিক দিবস আজ

আজ ২০ মে ঐতিহাসিক চা শ্রমিক বা মুল্লুকে চলো দিবস। সিলেটসহ সারাদেশের চা বাগানগুলোতে নানা আয়োজনে পালিত হবে দিবসটি।১৯২১ সালের Read more

বগুড়ায় ট্রেন দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর
বগুড়ায় ট্রেন দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনায় আহতদের দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে এবং Read more

ফরিদপুরে বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত
ফরিদপুরে বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের কাদিরদী কলেজের Read more

বাংলাদেশ সকল দেশের সার্বভৌমত্বকে সম্মান করে : শফিকুল আলম
বাংলাদেশ সকল দেশের সার্বভৌমত্বকে সম্মান করে : শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ সকল দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে সম্মান করে।বুধবার(৩০ এপ্রিল) রাতে তার ভেরিফাইড ফেসবুকে Read more

আ. লীগ নেতার ভাগ্নের সঙ্গে টেন্ডার ভাগে এনসিপি নেত্রীর দর কষাকষি
আ. লীগ নেতার ভাগ্নের সঙ্গে টেন্ডার ভাগে এনসিপি নেত্রীর দর কষাকষি

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর লিটনের এক ভাগ্নের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন