দিনাজপুরের বিরলে আসহাবুস সুফফা বালিকা মাদরাসার ও নূরানী একাডেমির পরিচালক ধর্ষণের অভিযোগে শ্রীঘরে (জেলহাজতে) রয়েছে।  রোববার (২৭ এপ্রিল) রাতে উপজেলার ৩নং ধামইড় ইউনিয়নের ঢেরাপাটিয়া বাজার সংলগ্ন মাদ্রাসা থেকে ভিকটিম উদ্ধারসহ অভিযুক্ত ওই পরিচালককে আটক করে পুলিশ।আটক পরিচালক হাফেজ মো. আবু বাকার সিদ্দিক উপজেলার ১১নং পলাশবাড়ী ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের অধিবাসী।ভিকটিমের মা থানার এজাহারে জানান, আমার মেয়ে শিক্ষিকা হিসেবে চাকরি করাসহ মাদরাসার আবাসিক রুমে অন্যান্য ছাত্রীদের সঙ্গে বসবাস করে আসছিলেন।  মাদরাসার  পরিচালক আবু বাকার সিদ্দিক তার স্ত্রীসহ মাদরাসার পশ্চিম ভিটার পূর্ব দুয়ারী বিল্ডিং ঘরে বসবাস করে।  শনিবার (২৬ এপ্রিল) সকাল ৬টায় আসামির স্ত্রী বিবাহের দাওয়াত খাওয়ার জন্য মাদরাসার বাহিরে যায়। এরই সুযোগে বিকেলে ভিকটিম মাদরাসায় ছাত্রীদের পাঠদান শেষে ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন।এ অবস্থায় পরিচালকের স্ত্রী মাদরাসায় না থাকার সুযোগে ঘরে প্রবেশ করে ভিকটিমকে ডেকে তার পশ্চিম ভিটার পূর্ব (আসামির শয়ন ঘরে) নিয়ে যায়।  তারপর মাদরাসার পরিচালক ভিকটিমকে আইসক্রিম খেতে বলেন। খেতে রাজি না হওয়ায় জোরপূর্বক তার মুখে থাকা নিকাব টেনে ওপরে তুলে জোরপূর্বক আইসক্রিম খাইয়ে দেয়।  আইসক্রিম খাওয়ার পর ভিকটিমের মাথা ঘুরতে থাকে।  তখন ভিকটিমের মুখ ওড়না দিয়ে বেঁধে বিবস্ত্র করে ধর্ষণ করে।ভিকটিম গোপনে ঘটনার কথা এক অভিভাবককে জানালে তিনি মোবাইল ফোনে বিস্তারিত জানায়। এ ব্যাপারে বিরল থানার ওসি মো. আব্দুস ছবুর বলেন, ধর্ষিতার মা বাদী হয়ে মামলা করেছেন।  ভিকটিমের ডাক্তারি পরীক্ষা শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।  আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করেছেন।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুলতান মাহমুদ জানান, রোববার রাতে ঢেরাপাটিয়া বাজার সংলগ্ন মহিলা মাদ্রাসা থেকে ভিকটিমকে উদ্ধার এবং অভিযুক্ত আসামি আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছে।  সোমবার (২৮ এপ্রিল) দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

গুম ও শতাধিক হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক Read more

ভেঙে দেওয়া হলো নেপালের পার্লামেন্ট, মার্চে নির্বাচন
ভেঙে দেওয়া হলো নেপালের পার্লামেন্ট, মার্চে নির্বাচন

জেন-জি আন্দোলনে পতন হয়েছে নেপাল সরকারের। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের সাবেক প্রধান Read more

আগামী নির্বাচনের পরে বড় আকারে বাংলাদেশে অর্থনৈতিক পরিবর্তন হবে: আমীর খসরু
আগামী নির্বাচনের পরে বড় আকারে বাংলাদেশে অর্থনৈতিক পরিবর্তন হবে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনের পরে বড় আকারে বাংলাদেশে অর্থনৈতিক পরিবর্তন হবে। আইনশৃঙ্খলার উন্নয়ন Read more

কাশিমপুরে ড্রিমল্যান্ড গেস্ট হাউজের আড়ালে চলছে রমরমা দেহ ব্যবসা
কাশিমপুরে ড্রিমল্যান্ড গেস্ট হাউজের আড়ালে চলছে রমরমা দেহ ব্যবসা

দীর্ঘদিন যাবত চন্দ্রা-নবীনগর মহাসড়কের জিরানি বাজার এলাকায় ড্রিমল্যান্ড গেস্ট হাউজে রুম ভাড়ার পাশাপাশি নারী যৌনকর্মী দিয়ে দেহব্যবসা করছেন কর্তৃপক্ষ। বিভিন্ন Read more

ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় ৯ সেনাসদস্য নিখোঁজ
ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় ৯ সেনাসদস্য নিখোঁজ

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হর্ষিলে মেঘভাঙা বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় ৯ জন সেনাসদস্য নিখোঁজ হয়েছেন। গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১টা Read more

রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টিসহ দমকা হাওয়ার পূর্বাভাস
রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টিসহ দমকা হাওয়ার পূর্বাভাস

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময়জুড়ে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন