ঝালকাঠির নলছিটিতে বজ্রপাতে ১৫ দিনের এক নবজাতকের মা আসমা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।গৃহবধূ আসমা আক্তার উত্তর জুরকাঠি এলাকার ট্রাকচালক রুবেল মাঝির স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।নিহতের স্বামী রুবেল মাঝি বলেন, আমার স্ত্রী টয়লেট থেকে ঘরে ফেরার পথে বজ্রপাতে নিহত হন। আমার দুটা সন্তান। একজনের বয়স ৬ বছর আর একজনের বয়স ১৫ দিন। আমার সন্তানদের আমি কী বলে সান্ত্বনা দিব।নলছিটি থানার ওসি আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে এক নারীর মৃত্যুর খবর পেয়েছি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহত: জাতিসংঘ
গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহত: জাতিসংঘ

ইসরায়েলি বাহিনীর টানা হামলায় ফিলিস্তিনের গাজায় প্রতিদিন গড়ে ১০০ শিশু হতাহত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ। সংস্থাটির Read more

চাঁদা না পেয়ে দোকান ভাংচুর ও লুটপাটের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
চাঁদা না পেয়ে দোকান ভাংচুর ও লুটপাটের অভিযোগ  যুবদল নেতার বিরুদ্ধে

চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদা না পেয়ে সালাহ উদ্দিন নামে এক ব্যবসায়ীর ফার্নিচার দোকানে ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় দোকানের ক্যাশ ভেঙ্গে ৪ Read more

রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

রংপুরের তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট ইউনিয়নের বটতলী এলাকায় ভ্যান চুরির সন্দেহে দুজনকে আটক করে স্থানীয় জনতা। পরে উত্তেজিত জনতা তাদের ওপর Read more

গাজীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪৭ জন
গাজীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪৭ জন

কোনো তদবির বা ঘুষ ছাড়াই মাত্র ১২০ টাকা খরচ করে শুধুমাত্র শারীরিক ও মেধাগত যোগ্যতার ভিত্তিতে গাজীপুর জেলায় পুলিশ কনস্টেবল Read more

দল হিসেবে আ.লীগের বিচারের তদন্ত শুরু
দল হিসেবে আ.লীগের বিচারের তদন্ত শুরু

দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর Read more

জুনেই মিলবে আইএমএফের চতুর্থ ও পঞ্চম কিস্তির ১.৩ বিলিয়ন ডলার
জুনেই মিলবে আইএমএফের চতুর্থ ও পঞ্চম কিস্তির ১.৩ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শে রাজস্ব ব্যবস্থাপনা, মুদ্রা বিনিময় হারসহ অন্যান্য সংস্কার কাঠামো বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ। ফলে আইএমএফ চলতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন