কিশোরগঞ্জের করিমগঞ্জে ভূট্টা ক্ষেত থেকে মো. ইয়াছিন (২৮) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৮ এপ্রিল) বিকেলে করিমগঞ্জ পৌরসভার নয়াপাড়া এলাকার একটি ভূট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইয়াছিন করিমগঞ্জ পৌরসভার চরপাড়া গ্রামের ফারজুল মিয়ার ছেলে।পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গতকাল রবিবার সন্ধ্যায় ইয়াছিন বাড়ি থেকে রিকশা নিয়ে বের হন। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সোমবার বিকেলে পৌরসভার নয়াপাড়া এলাকায় একটি ভুট্টাক্ষেতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরে স্বজনরা ইয়াছিনের মরদেহ শনাক্ত করেন।করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াছিনের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। বেপারীপাড়া এলাকা থেকে তার অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোস্ট গার্ডের অভিযানে বরিশালে বিপুল পরিমাণ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ
কোস্ট গার্ডের অভিযানে বরিশালে বিপুল পরিমাণ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ

বরিশালের হিজলায় মেঘনা নদীতে  সহ ৬ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫৩ টি ড্রেজার, ৩৬ টি Read more

চকরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত
চকরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর এলাকায় মোহাম্মদ সুহায়েত (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (০১ আগস্ট) Read more

ভারত সীমান্তে আবারও ড্রোনের আনাগোনা, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ
ভারত সীমান্তে আবারও ড্রোনের আনাগোনা, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ

ভারতের রাজস্থান রাজ্যের বার্মার আকাশে রোববার (১১ মে) রাতে আবারও ড্রোনের আনাগোনা দেখে গেছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। এ Read more

বাংলাদেশের পোস্টাল ব্যালট নিউইয়র্কের পোস্ট অফিসের গুদামে
বাংলাদেশের পোস্টাল ব্যালট নিউইয়র্কের পোস্ট অফিসের গুদামে

বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট পেপার যুক্তরাষ্ট্রের গুদামে পড়ে থাকতে দেখা গেছে। বিলির অযোগ্য আখ্যায়িত করে তা রাখা Read more

ভৈরবে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ভৈরবে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বিভিন্ন হাওর ও জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মা মাছ ও রেনু পোনা নিধন বন্ধে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বিশেষ Read more

একলাফে সোনার দাম ভরিতে বাড়ল ৬৯০৫ টাকা
একলাফে সোনার দাম ভরিতে বাড়ল ৬৯০৫ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির সঙ্গে স্থানীয় চাহিদা ও দাম বাড়ার কারণে নতুন করে দাম বাড়ানোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন