যশোরে হঠাৎ শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি বোরো ধান ও লিচুর। এছাড়া শিলাবৃষ্টিতে অনেকের ঘরের টিনের চাল ফুটো হয়ে গেছে। কৃষি কর্মকর্তারা বলছেন, ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। সোমবার (২৮ এপ্রিল) দুপুর পৌনে ৩ টার দিকে হঠাৎ শিলাবৃষ্টি শুরু হয়। এতে যশোর সদর ও চৌগাছা উপজেলায় উঠতি বোরো ধান, আম, লিচু ও পটলের ক্ষতি হয়েছে। হৈবতপুরের আব্দুস সাত্তার জানান, শিলাবৃষ্টিতে তার ঘরের টিনগুলো ফুটো হয়ে গেছে। এছাড়া চুড়ামনকাটির আদর্শপাড়ায় দুটি ঘরের টিনের পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। দোগাছিয়া গ্রামের কৃষক হাবিব জানান, বিঘা প্রতি  ৩০ মন পাওয়ার আশা ছিলো। হঠাৎ শিলাবৃষ্টিতে তার পাকা ধান অর্ধেকের বেশি ঝরে গেছে। শিলায় চুড়ামনকাটি ও হৈবতপুর মাঠে বিঘা বিঘা জমির পটলের ফুল নষ্ট ও আগা ভেঙে নষ্ট হয়ে গেছে। যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী জানান, কয়েক মিনিটের শিলাবৃষ্টিতে চাষিদের স্বপ্ন ভেঙে দিয়েছে। তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতির পরিমাণ এখনো সঠিকভাবে জানা যায়নি। এদিকে, শিলাবৃষ্টিতে চৌগাছা উপজেলার হাকিমপুর, টেঙ্গুরপুর, আন্দারকোটা, সিংহঝুলী ও সলুয়া এলাকায় বোরো ফসলের ক্ষতি হয়েছে। চাষিরা জানিয়েছেন, কেটে রাখা ধান পানিতে তলিয়ে গেছে। আর গাছের ধান শিলার আঘাতে ঝরে নষ্ট হয়েছে। সিংহঝুলী গ্রামের শাহিন জানান, তার ১২ বিঘা জমির মধ্যে চার বিঘা জমির ধান এখনো মাঠে আছে। শিলার আঘাতে ওই চার বিঘা জমির অধিকাংশ ধান জমির সাথে মিশে গেছে। তার মতো আরও অনেক কৃষকের ধান নষ্ট হয়েছে। চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হোসাইন জানান, বোরো ধান কাটার ভরা মৌসুম চলছে। হঠাৎ শিলাবৃষ্টির কারণে মাঠের বোরো ধানের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পথে পথে নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী
পথে পথে নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী

যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেট এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা Read more

আইসিসির কার্যক্রম বন্ধ করতে বললেন পাকিস্তানের সাবেক তারকা স্পিনার
আইসিসির কার্যক্রম বন্ধ করতে বললেন পাকিস্তানের সাবেক তারকা স্পিনার

ক্রিকেটের বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এখন কার্যত ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সামনে অসহায় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অফস্পিনার সাঈদ Read more

মেট্রোরেল চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
মেট্রোরেল চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টা ১০ মিনিট থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে Read more

‘নজরুল পুরস্কার’ পাচ্ছেন আনোয়ারুল হক ও শবনম মুশতারী
‘নজরুল পুরস্কার’ পাচ্ছেন আনোয়ারুল হক ও শবনম মুশতারী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের চর্চা, প্রসার এবং তার জীবন ও সৃষ্টি নিয়ে গবেষণায় স্বীকৃতি হিসেবে গবেষক ও অধ্যাপক Read more

দেবীগঞ্জে উপজেলা যুবলীগের সহ-সভাপতি গ্রেফতার
দেবীগঞ্জে উপজেলা যুবলীগের সহ-সভাপতি গ্রেফতার

পঞ্চগড়ের দেবীগঞ্জে আক্তার হোসেন নিউটন নামে উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। নিউটন পৌরশহরের মুন্সিপাড়া এলাকার মৃত আলাবকসের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন