মৌলভীবাজার সরকারি কলেজ এর হিসাববিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থীদের আয়োজনে উদ্যোক্তা মেলা-২৫ এর সফল সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে হিসাববিজ্ঞান বিভাগের হল রুমে উদ্যোক্তা মেলা-২৫ এর সফল সমাপনী অনুষ্ঠিত হয়।বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ শরিফুল রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনছুর আলমগীর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর মোঃ রফি উদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুর রব, মোহাম্মদ তারিকউজ্জামান ভুইয়া। এতে প্রধান সমন্বয়ক এর দায়িত্বে ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক শফিকুল ইসলাম। এবং মেন্টরস ছিলেন সরওয়ার জাহান রাফি ও মুজাহিদুল ইসলাম। এই উদ্যোক্তা মেলা-২৫ অনুষ্ঠানটি শিক্ষার্থীদের সৃজনশীল ও উদ্যোগী কাজে উৎসাহিত করতে কলেজের বিভিন্ন শিক্ষকবৃন্দ, ছাত্র ছাত্রীদের আন্তরিক অংশগ্রহণে দারুণ একটা পরিবেশ তৈরি হয়। অধ্যক্ষ প্রফেসর মোঃ মনছুর আলমগীর বলেন, চাকরি খোঁজার চেয়ে চাকরি দেওয়ার জন্য উদ্যোক্তা হওয়ার বিকল্প নেই। সম্পাদকে এরকম একটি চমৎকার আয়োজনকে আরও বড় পরিসরে উন্মুক্ত প্রাঙ্গণে করার অনুরোধ করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নেত্রকোনায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনার মদনে ঈদের ছুটিতে বাড়িতে আসা গাছে ঝুলন্ত পোশাক শ্রমিক স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার(৯ এপ্রিল) বিকালে উপজেলার নায়েকপুর ইউনিয়নের Read more

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরিতে বাড়লো ১,০৫০ টাকা
স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরিতে বাড়লো ১,০৫০ টাকা

দেশের বাজারে সোনার দাম আরও এক দফা বাড়ানো হয়েছে। ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের Read more

কলম্বিয়ার কাছে হেরে কোপার সেমিফাইনাল থেকে বিদায় আর্জেন্টিনার
কলম্বিয়ার কাছে হেরে কোপার সেমিফাইনাল থেকে বিদায় আর্জেন্টিনার

আর্জেন্টিনাকে হারিয়ে নারী কোপা আমেরিকার ফাইনালে পৌঁছেছে কলম্বিয়া। নির্ধারিত সময়ে দুই দল গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৫–৪ Read more

জেনে নিন খোসপাঁচড়া বা স্ক্যাবিস কেন হয় এবং এর প্রতিরোধের উপায়
জেনে নিন খোসপাঁচড়া বা স্ক্যাবিস কেন হয় এবং এর প্রতিরোধের উপায়

খোসপাঁচড়া, যাকে চিকিৎসার পরিভাষায় ‘স্ক্যাবিস’ বলা হয়। স্ক্যাবিস বা খোসপাঁচড়া একটি প্যারাসাইটিক বা পরজীবী চর্মরোগ। এটি এক ধরনের সংক্রামক চর্মরোগ, Read more

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ দুদকের অভিযান, মিলেছে নানা অনিয়ম
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ দুদকের অভিযান, মিলেছে নানা অনিয়ম

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (৫০ শয্যা) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় খাবার, ঔষধ ও এক্সরে নিয়ে Read more

শ্রীনগরে অবৈধভাবে মাটি ভরাট করায় দুইজনের দণ্ড
শ্রীনগরে অবৈধভাবে মাটি ভরাট করায় দুইজনের দণ্ড

মুন্সীগঞ্জের শ্রীনগরে অবৈধভাবে ড্রাম ট্রাক দিয়ে মাটি ভরাটের অপরাধে একজনকে কারাদণ্ড এবং অপর একজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন