নারায়ণগঞ্জ আদালত চত্বরে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ওপর চড়-থাপ্পড় মারার ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ আদালতে এ ঘটনা ঘটে।এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদরাসাছাত্র হাফেজ সোলাইমান হত্যা মামলায় আনিসুল হকের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।আদালত সূত্র জানায়, রিমান্ড শুনানি শেষে আদালত থেকে নেওয়ার পথে আনিসুল হকের ওপর হামলা করেন আইনজীবীরা।তারা পুলিশের বেষ্টনীর মধ্যেই মাথার হেলমেটের ওপর চড়-থাপ্পড় দিতে থাকেন। এক পর্যায়ে পুলিশ আনিসুল হককে নিয়ে দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করে। তার আগে আইনজীবীরাসহ সাধারণ জনগণ আনিসুল হকের ফাঁসি চেয়ে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন।তবে এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, ‘শুনানি শেষে আদালত থেকে আনার পথে মারধর করার চেষ্টা করেছিল। কিন্তু পুলিশের বেষ্টনী থাকায় সুযোগ পায়নি।’রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনউদ্দিন কাদিরের আদালতে সিআইডি ৭ দিনের আবেদন করলে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।’রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার প্রধান বলেন, ‘ছাত্র আন্দোলনে মাদরাসাছাত্র হাফেজ মো. সোলাইমান নিহত হন। এ ঘটনায় নিহতের দুলাভাই সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।এ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৩ নম্বর আসামি করা হয়েছে। আদালতে সিআইডির তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং মূল রহস্য উদঘাটনের লক্ষ্যে আনিসুল হককে চার রিমান্ড দেন আদালত। আশা করি, এই রিমান্ডের মাধ্যমে এ ঘটনার সঠিক তথ্য উদঘাটন হবে।’প্রসঙ্গত, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল এলাকায় মাদরাসা ছাত্র মো. সোলাইমান নিহত হন।পরে ২২ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্তাধীন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খুবি শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকীর দাফন সম্পন্ন
খুবি শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকীর দাফন সম্পন্ন

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকীর মরদেহ তার গ্রামের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ভবানীপুর গ্রামে পারিবারিক কবরস্থানে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) Read more

জনগণ হচ্ছে দেশের মালিক, ইউনূস সাহেবরা হলেন পাহারাদার: ফজলুর রহমান
জনগণ হচ্ছে দেশের মালিক, ইউনূস সাহেবরা হলেন পাহারাদার: ফজলুর রহমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান বলেছেন, ফসলের জন্য ক্ষেত প্রস্তুত করেছে বিএনপি, বীজ লাগাইছি আমরা, নিড়ানি দিছি আমরা, রোগ-বালাই Read more

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমের শেষ দিন আজ।আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) থেকে প্রার্থিতা বাতিলে রিটার্নিং Read more

দ্বিতীয়বারের মতো ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মিথিলা
দ্বিতীয়বারের মতো ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মিথিলা

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’–এর মুকুট উঠেছে মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলার মাথায়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ে আলোকি Read more

মা, আমি মিছিলে যাচ্ছি: আনাসের শেষ চিঠিতে কাঁদে জুলাই
মা, আমি মিছিলে যাচ্ছি: আনাসের শেষ চিঠিতে কাঁদে জুলাই

মা, আমি মিছিলে যাচ্ছি। আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। সরি আব্বুজান। তোমার কথা অমান্য করে বের হলাম। হাজারো Read more

দুই বন্ধুকে শেষ বিদায়, উপজেলাজুড়ে শোকের ছায়া
দুই বন্ধুকে শেষ বিদায়, উপজেলাজুড়ে শোকের ছায়া

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চোখের জলে দুই বন্ধুকে শেষ বিদায় দিয়েছেন পরিবার-পরিজন, আত্নীয়-স্বজন, সহপাঠী, শুভাকাঙ্খীসহ এলাকাবাসী। শুক্রবার (০৯ মে) দুপুর আড়াইটার দিকে পাকুন্দিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন