মেহেরপুরের গাংনীতে নকল গুল ও নিষিদ্ধ নাইট ক্রিম বিক্রয়ের অপরাধে দুই ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (২৮ এপ্রিল) দুপুরে গাংনী ও বাঁশাবাড়ীয়া বাজারের দুটি দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়।অভিযান সুত্রে  জানা গেছে, গাংনী বাজারের আকমল স্টোর এন্ড গিফট হাউজে বিক্রয় নিষিদ্ধ নাইট ক্রিম এবং দোকানের লাইসেন্স ছাড়াই বিক্রি করা হয় শিশু খাদ্য। এই অপরাধে দোকান মালিকের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে জব্দ করা হয় বিক্রয় নিষিদ্ধ নাইট ক্রিম।এদিকে বাঁশবাড়ীয়া বাজারে মিজান ব্রাদার্সে গনি গুল এর অনুকরণে নকল গুল সরবরাহ ও বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠান মালিকের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি নকল গুল জব্দ করা হয়।অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অঃ দাঃ) মোহাম্মদ মামুনুল হাসান।এসময় মামুনুল হাসান বলেন, মেসার্স মিজান ব্রাদার্স নামক প্রতিষ্ঠানে তদারকিতে প্রচুর নকল গনি গুল ও কোম্পানির নাম বিহীন শিশু খাদ্য পণ্য জব্দ করা হয়। আকমল কসমেটিক্সে সরকার নিষিদ্ধ ঘোষিত তালিকার ১৭টির মধ্যে প্রায় ১৩টি পণ্য পাওয়া গেছে। ওই অপরাধে প্রতিষ্ঠান দু’টিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫৫ হাজার টাকা শিশু খাদ্য বিক্রি করলেও নেই কোন বৈধ কাগজপত্র। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।এসময় নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি কর্মকর্তা মশিউর রহমান এবং জেলা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে উদারপন্থি রাজনীতি সরিয়ে উগ্রবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে: ফখরুল
দেশে উদারপন্থি রাজনীতি সরিয়ে উগ্রবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে: ফখরুল

নির্ধারিত সময়ে নির্বাচন না হলে ফ্যাসিবাদের উত্থান হবে। দেশে-বিদেশেও যা নিয়ে তৎপরতা চলছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম Read more

সিরাজদিখানে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা
সিরাজদিখানে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সুমীত দাস (২০) নামে এক যুবক। পরিবারের সদস্যরাদ্রুত Read more

শ্রীনগরে অবৈধভাবে মাটি ভরাট করায় দুইজনের দণ্ড
শ্রীনগরে অবৈধভাবে মাটি ভরাট করায় দুইজনের দণ্ড

মুন্সীগঞ্জের শ্রীনগরে অবৈধভাবে ড্রাম ট্রাক দিয়ে মাটি ভরাটের অপরাধে একজনকে কারাদণ্ড এবং অপর একজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় Read more

বাংলাদেশ ব্যাংকের টেকসই রেটিং পেল বেসরকারি ১০ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের টেকসই রেটিং পেল বেসরকারি ১০ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক ‘সাস্টেইনেবিলিটি রেটিং ২০২৪’- এ ১০টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানকে টেকসই আর্থিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি প্রদান Read more

বাহরাইন ও আমিরাতের অ্যালুমিনিয়াম স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
বাহরাইন ও আমিরাতের অ্যালুমিনিয়াম স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের অ্যালুমিনিয়াম স্থাপনায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান।রবিবার (২৯ মার্চ) রাতভর ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারকারী আইআরআইবি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন