শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ ২০২৩ সালে মুক্তি পায়। এ সিনেমায় অভিনয় করেছিলেন নুসরাত ইমরোজ তিশা। ৫ আগস্টের পর সিনেমাটিতে তার অভিনয় করা নিয়ে নানা বিতর্ক উঠে। অবশেষে বিষয়টি নিয়ে কথা বলেছেন অভিনেত্রীর স্বামী ও অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার (২৮ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এক প্রশ্ন জবাবে বলেন, প্রত্যেকে তার প্রফেশন লাইফের ব্যাপারে স্বাধীন। আপনি কী এমন মনে করেন, আমরা এমন সমাজে বাস করছি যেখানে; আমার স্ত্রী তার প্রফেশনাল সিদ্ধান্ত নেওয়ার আগে আমার অনুমতি নেবে? অথবা আমি আমার প্রফেশনাল সিদ্ধান্ত নেওয়ার আগে আমি আমার স্ত্রীর অনুমতি নেব। আমি এমনটা মনে করি না।উপদেষ্টা যোগ করেন, অভিনয় তার (তিশা) প্রফেশন। সে তার সিদ্ধান্ত নিয়েছে; উনি (তিশা) উত্তর দিতে পারবেন কোন পরিস্থিতিতে, কেন তাকে মুজিব সিনেমা করতে হয়েছে। অভিনয় তার প্রফেশন, এখানে আমার ভুল করার কী আছে আমি বুঝতে পারিনি।প্রসঙ্গত, মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’-এ শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিবের ভূমিকায় অভিনয় করেছিলেন নুসরাত ইমরোজ তিশা। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত  সিনেমাটি পরিচালনা করেছিলেন ভারতের খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগাল।  এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাইবান্ধায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গাইবান্ধায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে লিজা বেগম নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) বেলা তিনটার দিকে পৌর এলাকার গোহাটি Read more

চীন সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে: কনসাল জেনারেল শিরেন
চীন সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে: কনসাল জেনারেল শিরেন

জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কার্যত যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। উত্তেজনাকর এই অবস্থায় আগেই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল বেইজিং। Read more

গাজা ভূখণ্ডের পরিস্থিতি নিয়ে ‘সুখবর’ আছে : ট্রাম্প
গাজা ভূখণ্ডের পরিস্থিতি নিয়ে ‘সুখবর’ আছে : ট্রাম্প

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পরিস্থিতি নিয়ে “সুখবর” রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ Read more

জুলাই শহীদ ও আহতদের সন্তানদের অবৈতনিক শিক্ষার নির্দেশ
জুলাই শহীদ ও আহতদের সন্তানদের অবৈতনিক শিক্ষার নির্দেশ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের সন্তান এবং আহত ও পঙ্গুত্ববরণকারী ‘জুলাই শিক্ষার্থী যোদ্ধা’দের জন্য বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ নিশ্চিত করার Read more

৯০ দিন পর খুলছে সুন্দরবনের দুয়ার, উদ্বেগ কাটেনি বনজীবীদের
৯০ দিন পর খুলছে সুন্দরবনের দুয়ার, উদ্বেগ কাটেনি বনজীবীদের

দীর্ঘ ৯০ দিন বন্ধ থাকার পর আগামী সোমবার (১ সেপ্টেম্বর) থেকে উন্মুক্ত হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবন। বিশ্রামের পর Read more

সিলেট পৌঁছেছেন তারেক রহমান
সিলেট পৌঁছেছেন তারেক রহমান

যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেট এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন