নেত্রকোনার মদনে মাদরাসা যাওয়ার পথে বজ্রপাতে আরাফাত নামের দশ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের তিয়শ্রী গ্রামে এই বজ্রপাতের ঘটনা ঘটে। আরাফাত উপজেলার তিয়শ্রী গ্রামের আব্দুস ছালামের ছেলে।তিয়শ্রী ইউনিয়নের ইউপি সদস্য মোতাহার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আরাফাত বাড়ির পাশের হাফেজিয়া মাদরাসায় পড়াশোনা করে। প্রতিদিনের মতো সোমবার সকালে ফজরের নামাজ শেষে মা বাবাকে বলে মাদ্রাসায় যাচ্ছিল আরাফাত। মাদ্রাসার পাশে পৌঁছলে হঠাৎ বিকট শব্দে বজ্রপাতে হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় আরাফাতের।মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অলিদুজ্জামান জানান, আরাফাত নামে এক মাদ্রাসার শিক্ষার্থীর বজ্রপাতে মৃত্যুর খবর পেয়েছি। সরকারি নিয়ম অনুযায়ী তার পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাইয়ের মধ্যে ‘জুলাই সনদ’ তৈরি হবে: আলী রীয়াজ
জুলাইয়ের মধ্যে ‘জুলাই সনদ’ তৈরি হবে: আলী রীয়াজ

আশাবাদ ব্যক্ত করে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেন, আগামী জুলাই মাসের মধ্যেই ‘জুলাই সনদ’ তৈরি করা যাবে। এজন্য রাজনৈতিক দলগুলোর Read more

কুয়াশা কী, কেন হয়? কুয়াশা পড়লে ঠান্ডা বাড়ে নাকি কমে?
কুয়াশা কী, কেন হয়? কুয়াশা পড়লে ঠান্ডা বাড়ে নাকি কমে?

কুয়াশাকে বরফেরই একটি প্রাথমিক রূপ বলা যায়। বাংলাদেশ ও তার আশেপাশের অঞ্চলে তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকায় কুয়াশার জলকণাগুলোর আকার ছোট Read more

টিভিতে আজকের খেলা (২৭ আগস্ট)
টিভিতে আজকের খেলা (২৭ আগস্ট)

আজ ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড শুরু। অন্যদিকে, চ্যাম্পিয়নস লিগে প্লে-অফ পর্বের শেষ দিন আজ। চলুন দেখে নেয়া যাক আজকের খেলার Read more

দাবানলে জ্বলছে ভারত, সতর্কতা জারি
দাবানলে জ্বলছে ভারত, সতর্কতা জারি

ভারতের উত্তরাখণ্ডে আঘাত হেনেছে দাবানল । রাজ্যটির বিশ্ব বিখ্যাত ‘ভ্যালি অফ ফ্লাওয়ার্স’ এবং নন্দাদেবী জাতীয় উদ্যান সংলগ্ন বিস্তীর্ণ বনাঞ্চলে ছড়িয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন