ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাটাখালী উমর আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আফাজ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-স্বেচ্ছাচারীতার অভিযোগ উঠায় তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।রোববার (২৭ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটায় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, ধানীখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক এই সহসভাপতি  দলীয় ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম-দূর্ণীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে   গড়ে তুলেছেন অঢেল সম্পদ। সে স্কুলের অফিস কক্ষে প্রধান শিক্ষকের চেয়ারে বসেই স্কুল চলাকালীন সময়ে প্রকাশ্যে ধুমপান করেন। কারও তোয়াক্কা না করে তার ইচ্ছামতো বিভিন্ন অযুক্তিক ও অন্যহ্য কাজকর্ম থেকে শুরু করে নিয়োগ বানিজ্য করে যাচ্ছে। তাই এলাকাবাসী এই দূর্নীতিবাজ আওয়ামী ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ট কুলাঙ্গার প্রধান শিক্ষকের অপসারণের দাবি তুলেন। এসময় তারা প্রধান শিক্ষক আফাজ উদ্দিন ও তার আরেক সহচর শিক্ষককে স্কুলে অবাঞ্ছিত ঘোষণা করেন। উল্লেখ্য, এর আগেও প্রধান শিক্ষক আফাজ উদ্দিনের বিরুদ্ধে ট্যাব বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠে। যা বিভিন্ন সংবাদ মাধ্যমে ফলাও করে প্রকাশ পায়। পরে বিষয়টি জানাজানি হলে প্রশাসনের হস্তক্ষেপে বিতরণ করা ট্যাবগুলো তালিকা সংশোধন করে প্রকৃত মেধাবীদের হাতে হস্তান্তর করা হয়া।মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন ধানীখোলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফখরুল কবীর, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মহসিন তরফদার, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক ডাঃ আইয়ুব আলী, যুগ্ম আহবায়ক আবু বকর সিদ্দিক, যুগ্ম আহবায়ক মকবুল হোসেন প্রমূখ। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করলেন ইলন মাস্ক
ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করলেন ইলন মাস্ক

মার্কিন সরকারের একটি বিশেষ পদ থেকে পদত্যাগ করছেন ধনকুবের ইলন মাস্ক। বুধবার (২৮ মে) পদত্যাগের ঘোষণা করেন তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Read more

নদী নয়, কর্ণফুলী এখন প্লাস্টিকের ভাগাড়
নদী নয়, কর্ণফুলী এখন প্লাস্টিকের ভাগাড়

চট্টগ্রামের প্রধান জীবনধারা কর্ণফুলী নদী ভয়াবহ দূষণের কবলে পড়েছে। সাম্প্রতিক গবেষণায় নদীর পানিতে মাইক্রোপ্লাস্টিকের বিপজ্জনক মাত্রা শনাক্ত হওয়ায় বিশেষজ্ঞরা আশঙ্কা Read more

যশোরে ১০ হাজার পিস ইয়াবাসহ বাসযাত্রী আটক
যশোরে ১০ হাজার পিস ইয়াবাসহ বাসযাত্রী আটক

যশোরে সোহাগ পরিবহনের একটি বাস থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যশোর-মাগুরা মহাসড়কের মনোহরপুরের Read more

ত্রিশালে চেচুয়া ও গলহর বিলে শাপলা ফুল দেখতে পর্যটকদের ভিড়
ত্রিশালে চেচুয়া ও গলহর বিলে শাপলা ফুল দেখতে পর্যটকদের ভিড়

ময়মনসিংহের ত্রিশালের রামপুর এলাকায় চেচুয়া ও গলহর বিলে পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেছে। চেচুয়া ও গলহর বিল দুটি এখন যেন Read more

কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু
কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন