টাঙ্গাইলের মির্জাপুরে জমি বিরোধের জেরে বাঁশতৈল ইউনিয়ন শ্রমিক দলের প্রস্তাবিত সভাপতি ফজল হক (৫০) কে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত ফজল হক উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।রবিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার বংশীনগর এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ফজল হকের স্ত্রী মরিয়ম বেগম (৪৫) ও ছেলে মনির হোসেন (২৫) কে আহত অবস্থায় জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয়রা জানায়, ফজল হক ও একই গ্রামের ফুপাতো ভাই মৃত মজিবর রহমানের ছেলে পারভেজের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে ভাতিজা পারভেজসহ অন্তত ২৫ জন নিহত ফজল হকের দখলে থাকা বিরোধপূর্ণ জমি দখলে নিতে যায়। ফজল হক ও তার পরিবারের লোকজন বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা ফজল হক, তার ছেলে মনির হোসেন ও স্ত্রী মরিয়ম বেগমকে পিটিয়ে রক্তাক্ত করে। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদেরকে জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফজল হককে মৃত ঘোষণা করেন বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম।মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন জানান, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, শীর্ষে সৌদির রিয়াদ
‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, শীর্ষে সৌদির রিয়াদ

ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। আজ বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ১৩২ স্কোর নিয়ে ষষ্ঠ Read more

কাল রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে জামায়াত
কাল রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে জামায়াত

‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি প্রদান এবং এ সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ Read more

মায়ের স্বপ্নপূরণে হেলিকপ্টারে চড়ে গ্রামে ফিরলেন সৌদি প্রবাসী নুরুন্নবী
মায়ের স্বপ্নপূরণে হেলিকপ্টারে চড়ে গ্রামে ফিরলেন সৌদি প্রবাসী নুরুন্নবী

মায়ের ইচ্ছা ছিল হেলিকপ্টারে চড়ার। সেই লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ঘোড়ানাছ গ্রামের সৌদি প্রবাসী Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত নেতারা
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত নেতারা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় গিয়েছেন জামায়াতে ইসলামীর নেতারা। রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় দলটির আমির ডা. শফিকুর Read more

যুদ্ধে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপন করেছে ইরান
যুদ্ধে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপন করেছে ইরান

ইসরায়েলের সঙ্গে গত মাসের যুদ্ধে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার ইরানের সামরিক বাহিনীর নিয়মিত Read more

জম্মু-কাশ্মীরে পাকিস্তানের আর্টিলারি হামলা, ১০ ভারতীয় নিহত
জম্মু-কাশ্মীরে পাকিস্তানের আর্টিলারি হামলা, ১০ ভারতীয় নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর নিয়ন্ত্রণরেখায় আর্টিলারি হামলা চালিয়েছে পাকিস্তান। এতে ১০জন নিহত হয়েছে বলে জানা গেছে। তবে হতাহতরা সামরিক নাকি বেসামরিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন